skip to Main Content
বসন্তের রঙে রঙিন কে ক্র্যাফট

একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কে ক্র্যাফট এই বসন্তে ছোটদের জন্য নিয়ে এসেছে এমনসব পোশাকের সংগ্রহ, যেখানে রং, আরাম ও নান্দনিকতার নিখুঁত সমন্বয় ঘটেছে। হালকা বাসন্তি, লাল, কমলা, সবুজ, হলুদ, গোলাপি, ল্যাভেন্ডার ও প্যাস্টেল শেডের পোশাকে ছোটদের ঋতুরাজের আনন্দকে করবে আরও প্রাণবন্ত। আরামদায়ক ফ্যাব্রিকে সারা দিনের স্বাচ্ছন্দ্য, যাতে খেলাধুলা কিংবা উৎসব, সব মুহূর্তই হয় উপভোগ্য।

রয়েছে ফ্রক কাটের কামিজ, লম্বা কামিজ; সঙ্গে প্যান্ট স্টাইলের পাজামা, পালাজো, ধুতি পাজামা এবং ফ্রক, কুর্তি, টপ ইত্যাদি। ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবি, টিশার্ট। সুতি কাপড় ছাড়াও মিলবে লিনেন, ভয়েল। তাতে স্ক্রিন প্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, টাই-ডাই ইত্যাদির মিশেলও আছে।

বসন্তের উৎসব, স্কুলের অনুষ্ঠান কিংবা পারিবারিক আয়োজনে ছোটদের সাজিয়ে তুলতে কে ক্র্যাফটের এবারের আয়োজন ভালো লাগবে। ব্র্যান্ডটির সকল আউটলেট ছাড়াও দেশে এবং দেশের বাইরের যেকোনো প্রান্ত থেকে অনলাইন শপ kaykraft.com এবং অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোশাকগুলো কেনা যাবে সাশ্রয়ী মূল্যে।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন
    ছবি: কে ক্র্যাফট-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top