আসন্ন ভালোবাসা দিবসে বিশেষ আয়োজন করতে যাচ্ছে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকা। ‘আ ক্যানভাস অব লাভ অ্যান্ড স্টাইল’ শিরোনামে। এর মধ্য দিয়ে ভালোবাসার বহুমাত্রিক রূপ, গভীরতা এবং অতিথিদের স্মরণীয় অভিজ্ঞতা দিতে হোটেলটি কিছু সুচিন্তিত আয়োজন নিয়ে এসেছে, যা উষ্ণতা, আন্তরিকতা ও হৃদয়ের সংযোগ একসূত্রে গাঁথা। আর তা কাপল, পরিবার ও বন্ধুদের জন্য সমানভাবে উপযোগী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রোমান্টিক সন্ধ্যা খুঁজছেন, এমন অতিথিদের জন্য রয়েছে দুটি বিশেষ ডাইনিং অভিজ্ঞতা। গোল্ডেন ডাইন রেস্টুরেন্টে লাইভ মিউজিকের সঙ্গে থাকছে বিশেষ বুফে। যেখানে সুরের মূর্ছনায় উপভোগ করা যাবে বিশেষ কুজিন।

১৪ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই আয়োজনে জনপ্রতি খরচ হবে ৩,৯৯৯ টাকা (সর্বসাকুল্যে ৫,১৭৫ টাকা)। নির্দিষ্ট ব্যাংকের কার্ডে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ (BOGO) অফার এবং ৫ বছরের নিচে শিশুদের জন্য ডিনার সম্পূর্ণ ফ্রি।
যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য স্কাইলাইন টিউলিপে লাইভ মিউজিকের সঙ্গে আয়োজন করা হয়েছে ক্যান্ডেল লাইট ডিনার। খরচ পড়বে ৮,১১৫ টাকা (সর্বসাকুল্যে ১০,৫০০ টাকা)। সম্পূর্ণ রোমান্টিক অবকাশের খোঁজে থাকা অতিথিদের জন্য রয়েছে ‘জাস্ট দ্য টু অব ইউ’ ভ্যালেন্টাইনস স্টেকেশন প্যাকেজ। এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে রুম, সকালের নাশতা এবং স্কাইলাইন টিউলিপে ক্যান্ডেল লাইট ডিনার। সবকিছুসহ মূল্য ২০,০০০ টাকা।
যারা ৩১ জানুয়ারির মধ্যে বুকিং নিশ্চিত করবেন, তাদের জন্য রয়েছে ২০% বিশেষ ছাড় এবং স্টে করা যাবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভ্যালেন্টাইন’স উদযাপনকে আরও বিশেষ করে তুলতে, এই মৌসুমে ডাইনিং বা স্টে করা সকল অতিথির জন্য রয়েছে একটি বিশেষ র্যাফেল ড্র। সৌভাগ্যবান কাপল জিতবেন আয়োজনের এয়ারলাইন পার্টনার এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে কাপল রিটার্ন এয়ার টিকিট। এ ছাড়াও, ফ্যাশন পার্টনার ব্লুচিজের পক্ষ থেকে থাকছে অন্যান্য বিজয়ীদের জন্য আকর্ষণীয় সারপ্রাইজ ভাউচার।
‘ভালোবাসা কেবল একটি দিনের উৎসব নয়; এক চিরন্তন শৈল্পিক উদযাপন,’ বলেন হোটেলটির মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি আরও বলেন, ‘গোল্ডেন টিউলিপে আমরা বাঙালি প্রেমের সূক্ষ্ম আবেশকে প্রতিটি অভিজ্ঞতায় বুনে দিয়েছি– হোক তা রোমান্টিক ভালোবাসা, পরিবারের গভীর বন্ধন কিংবা নিজের প্রতি যত্নের অনুভব। এই ভ্যালেন্টাইনসে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই ভালোবাসাকে শুধু উদযাপন করতে নয়; বরং তাকে অনুভব করতে এবং স্মৃতিতে ধারণ করতে।”
- ক্যানভাস অনলাইন
ছবি: গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকা’র সৌজন্যে

