গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। সিরিজে রয়েছে স্পার্ক ৫০ ফোর-জি এবং স্পার্ক ৫০ ফাইভ-জি ফোন। স্মুথ পারফরম্যান্স, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং দৈনন্দিন ব্যবহারের বহু স্মার্ট ফিচারে পরিপূর্ণ এই নতুন লাইনআপ নিয়ে ব্র্যান্ডটি বেশ আশাবাদী।

প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিরিজের মূল আকর্ষণ স্পার্ক ৫০ ফাইভ-জি, যা নতুন প্রজন্মের কানেকটিভিটি এবং শক্তিশালী অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে এসেছে। ৬.৭৮ ইঞ্চি এইচডি ডিসপ্লের ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং আরও আরামদায়ক হয়। নেট ব্রাউজিং ও গেমিংয়ের জন্যও মেলে দারুণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভ-জি+ প্রসেসর। স্পার্ক ৫০ ফাইভ-জিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে সহজে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তোলা যায়। অন্যদিকে ৬৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় দিনভর চার্জ ব্যাকআপ নিয়েও থাকবে না কোনো দুশ্চিন্তা। ফোনটির সুরক্ষায় ব্যবহার করা হয়েছে মিলিটারি-গ্রেড প্রোটেকশন, আইপি৬৪ ধুলোবালি ও পানি প্রতিরোধী ক্ষমতা। বাড়তি নিরাপত্তার জন্য ফোনের এক পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে। এ ছাড়া টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএস-এর সঙ্গে ইনস্ট্যান্ট ট্রান্সফার সুবিধা রয়েছে। ফলে দৈনন্দিন যোগাযোগ ও কানেকটিভিটি হবে আরও স্মার্ট, আরও উপভোগ্য।
ফাইভ-জি মডেলের পাশাপাশি টেকনোর এই সিরিজে থাকছে স্পার্ক ৫০ ফোর-জি, যা মূলত দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য ভালো হবে। হেলিও জি৮১ প্রসেসরে চালিত এই ফোনে আছে ১২০ হার্টজ ফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক দিয়ে ফোনটি ফাইভ-জি সংস্করণের চেয়ে এগিয়ে আছে। ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় স্পার্ক ৫০ ফোর-জি ফোনটি অনেকটা সময় ধরে চালানো যায়।

এতে থাকা ডুয়াল স্টেরিও স্পিকার, আইপি৬৪ প্রোটেকশন, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স, আইআর রিমোট কন্ট্রোল, টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ ইত্যাদি সুবিধা রয়েছে। ফলে নিয়মিত ব্যবহারের জন্য এটি পরিপূর্ণ ও কার্যকর স্মার্টফোন হিসেবে খুব সহজে পছন্দের তালিকায় যোগ হতে পারে।
বাজারে স্পার্ক ৫০ ফোর-জি পাওয়া যাবে ৪ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টে ১৭ হাজার ৪৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ৬ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টে ১৯ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে, স্পার্ক ৫০ ফাইভ-জি আসছে ৬ জিবি+১২৮ জিবি কনফিগারেশনে ২৩ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
নিখুঁত ডিসপ্লে, উচ্চ মানের ক্যামেরা, টেকসই ডিজাইন, স্মার্ট ফিচার—সবকিছু মিলিয়ে স্পার্ক ৫০ সিরিজ বাংলাদেশের ক্রেতাদের জন্য স্টাইলিশ ও পারফরম্যান্সভিত্তিক স্মার্টফোনের ক্ষেত্রে টেকনোর অবস্থানকে আরও জোরদার করে তোলে।
আরও তথ্যের জন্য ভিজিট করুন www.tecno-mobile.com/bd অথবা টেকনোর অফিশিয়াল ফেসবুক পেজ।
ক্যানভাস অনলাইন
