পয়লা বৈশাখ বাঙালির জীবনে নিয়ে আসে আনন্দ, ঐতিহ্য এবং রসনার উৎসব। এই প্রাণবন্ত সাংস্কৃতিক উপলক্ষ উদ্যাপনে হোটেল সারিনা ঢাকা, খাঁটি বাঙালি স্বাদের অভিজ্ঞতা দিতে আয়োজন করেছে বিশেষ ‘বৈশাখী ভোজ’।

এই আয়োজনে অতিথিরা উপভোগ করতে পারবেন ১০০টির বেশি পদের এক সমৃদ্ধ বাঙালি খাবারের সমাহার; যেখানে থাকছে ঐতিহ্যবাহী পান্তা ইলিশ থেকে শুরু করে সুস্বাদু ভুনা খিচুড়ি, বিভিন্ন ধরনের ভর্তা, দেশীয় তরকারি, ডাল, আচার এবং মুখরোচক মিষ্টান্ন।

মনোমুগ্ধকর বৈশাখী আবহ তৈরি করতে হোটেল সারিনা ঢাকা সাজছে রঙিন ফুল এবং ঐতিহ্যবাহী সাজসজ্জায়। পুরো পরিবেশে থাকবে উৎসবের আমেজ, যা অতিথিদের এক প্রাণবন্ত বাঙালি নববর্ষ উদ্যাপনের অনুভূতি দেবে।

এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে শুধু পয়লা বৈশাখ, সামারফিল্ডস, লেভেল-২-এ, দুটি বিশেষ বুফে আকারে: বৈশাখী ভোজ লাঞ্চ বুফে জনপ্রতি ২০০০ টাকা (নেট), বৈশাখী ভোজ ডিনার বুফে জনপ্রতি ২৫০০ টাকা (নেট)।

সময়সূচি: লাঞ্চ: দুপুর ১২:৩০ থেকে বিকেল ৩:৩০, ডিনার: সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১০:৩০। এই ধরনের উদ্যোগের মাধ্যমে হোটেল সারিনা ঢাকা প্রতিনিয়ত স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি অতিথিদের জন্য অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি।
রিজার্ভেশন ও তথ্যের জন্য যোগাযোগ করুন:
ফোন: +৮৮০ ১৩২৯-৬৮৪৫৪২
ই-মেইল: info@sarinahotel.com
ওয়েবসাইট: https://www.sarinahotel.com/
I ক্যানভাস অনলাইন
