skip to Main Content

২০২২ সালের হাওয়া সিনেমায় এক সমুদ্র যাত্রার গল্প দেখিয়েছিলেন পরিচালক মেজবাউর রহমান সুমন। এবার নতুন গল্প বলতে গিয়ে তাকে থামতে হয়েছে অজানা-অচেনা এক দ্বীপে। সমুদ্রের মাঝামাঝি অবস্থিত।

নিশ্চুপ, নিঝুম। ধু ধু তটে গাছ দূর থাক, একটি পাতাও নেই। অথচ, গাছ ছাড়া গল্প অসম্ভব। তাই দলবল সমেত কাজে লেগে পরেছিলেন সুমন। এই দ্বীপে ৫০ হাজার গাছের চারা রোপণ করেছেন সুমন ও তার দল।

৬ মাস ধরে যত্ন নিয়েছেন সেগুলোর। বেড়ে উঠেছে গাছগুলো। ছেয়ে গেছে দ্বীপ। তার মাঝামাঝি একটি জায়গায় তৈরি করা হয়েছে ছোট্ট একটি বাড়ি।

যেখানে দেখা যাবে সিনেমার মূল দুই চরিত্রকে। সম্পূর্ণ অন্য এক পৃথিবীর বাসিন্দা তারা। তাই সেভাবেই তৈরি করতে হয়েছে সিনেমার সেট। মেজবাউর রহমান সুমন বলেন, এটা এই অঞ্চলের গল্প। বাংলাদেশের ছবি। তারপর বিশ্বের কাছে যাওয়ার ছবি। সিনেমার নাম রইদ। মুক্তি পাবে ২৮ মে তারিখে।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top