skip to Main Content
রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াই

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডিআইওয়াই বাংলাদেশের বাজারে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) আরও নতুন দুটি স্টোর উদ্বোধন করেছে। এর মধ্যে একটি রাজধানীর ৬২ হাজীপাড়া, রামপুরা ডিআইটি রোডে এবং অপরটি ময়মনসিংহের ২১ সাহেব আলী রোড, নতুন বাজারে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন ও ডিজিটাল মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল। তারা মি. ডিআইওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. ডিআইওয়াই বাংলাদেশের হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, মার্কেটিং ম্যানেজার মোঃ রাহাত নবি, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন।

মি. ডিআইওয়াই কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে তারা পুনরায় উল্লেখ করেন, ব্র্যান্ডটি সবসময় তাদের মূলমন্ত্রে অটল– “ওয়াইড রেঞ্জ অব প্রোডাক্টস ফর এভরিওয়ান’স সিডস অ্যাট লোয়েস্ট প্রাইজেস।”

নতুন স্টোর দুটিতে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০ সহস্রাধিক পণ্য; যার মধ্যে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিকস অন্তর্ভুক্ত।

বাংলাদেশে মি. ডিআইওয়াইয়ের সর্বশেষ অফার ও আপডেটের জন্য যুক্ত থাকতে পারেন– ওয়েবসাইট: www.mrdiy.com/bd; ফেসবুক: MR.DIY Bangladesh; ইনস্টাগ্রাম: @mrdiy.bangladesh; লিংকডইন: MR.DIY Bangladesh; টিকটক: @mrdiy.bangladesh; ইউটিউব: MR.DIY Bangladesh।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: মি. ডিআইওয়াই বাংলাদেশ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top