বঙ্গরূপ মোটিফ নিয়ে কাজ করেছে দেশি জুয়েলারি ব্র্যান্ড সিক্স ইয়ার্ড স্টোরি। এই রুদ্র ঋতুতে সাজসজ্জার অনুষঙ্গে যারা খুঁজছেন অভিনবতা, স্বচ্ছন্দ ও নিজস্বতা; তাদের জন্য সিক্স ইয়ার্ড স্টোরি। মিনিমাল জুয়েলারির এই লাইন এরই মধ্যে বাজারে এসেছে। বঙ্গীয় সমতটের অযুত-নিযুত নকশা ও মোটিফকে মূলধারার সজ্জায় অন্তর্ভুক্ত করার চমৎকার কাজটি করেছে এই লেবেল। এবারের গ্রীষ্মের কালেকশনে থাকছে বাঘ, পাখি, থোকা ফুল, জ্যামিতিক নকশা, লতানো গুল্মের ডগা ইত্যাদি।
I ক্যানভাস অনলাইন
