দেশের অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোর ঈদ উপলক্ষে শুরু করেছে ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ ক্যাম্পেইন। এর আওতায় ক্রেতারা এক হাজার টাকার কেনাকাটা করেই গোল্ড সেট জেতার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি থাকছে লিমিটেড এডিশন গোল্ড-ইনফিউজড কসমেটিকস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ক্যাম্পেইনের তৃতীয় সপ্তাহের বিজয়ী হয়েছেন শ্রাবন্তী আক্তার বন্যা। তিনি গত ১০ মার্চ ২০২৬, রাজধানীর বেইলি রোডের সিরাজ ক্যাপিটাল টাওয়ারে অবস্থিত হারল্যান স্টোর আউটলেট থেকে কেনাকাটা করেন। এক হাজার টাকার বেশি কেনাকাটা করার পর স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নেন একটি গোল্ড সেট।

পুরস্কার পেয়ে বন্যা বলেন, ‘আমি প্রথমবারের মতো হারল্যান থেকে কেনাকাটা করেছি। আমার কাছে বিষয়টি স্বপ্নের মতো মনে হচ্ছে। গোল্ড সেট জিততে পেরে আমি খুবই খুশি। এত সহজে এমন মূল্যবান উপহার পাব, কখনো ভাবিনি। এতে আমার ঈদ আরও বিশেষ হয়ে গেল।’
গত ১২ মার্চ বেইলি রোড আউটলেটে বিজয়ীর হাতে গোল্ড সেটটি তুলে দেন চিত্রনায়িকা প্রত্যাশা ফারদিন দীঘি। এই ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে একজন করে বিজয়ী নির্বাচিত হচ্ছেন। মোট চারজন সৌভাগ্যবান ক্রেতা তারকাদের হাত থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পাবেন।
হারল্যান স্টোর রিমার্ক এইচবি ও রিমার্ক এলএলসি ইউএসএ’র একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পারসোনাল কেয়ার পণ্যের সবচেয়ে বড় রিটেইল চেইন।
হারল্যান স্টোরের পণ্য দেশের ১৫০টির বেশি আউটলেট ও ফ্ল্যাগশিপ স্টোরে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও পাওয়া যাচ্ছে herlan.com-এ।
- ক্যানভাস অনলাইন
ছবি: হারল্যান স্টোর-এর সৌজন্যে

