আজ বন্ধুতা দিবস। যেকোনো মানবিক সম্পর্কের প্রাথমিক শর্তই হচ্ছে বন্ধুতা। মানুষের যূথবদ্ধতা, গোষ্ঠী, পরিবার, সমাজ- এসব গড়ে ওঠার মূল ভিত্তি বন্ধুতা। মানুষের কমিউনিকেশন বিষয়টাও বন্ধুতার সুত্রেই এগিয়েছে। কেননা ইশারা, উচ্চারণ, শব্দপ্রকাশ ও ভাবের আদান-প্রদান সম্ভব হয়েছে মানুষ মানবিক অস্তিত্বের পারস্পরিক সম্পর্ক থেকেই। বন্ধুতার নানা নাম আছে। একেক পরিপ্রেক্ষিতে বন্ধুত্বের নাম একেক রকম। মা ও সন্তান, স্বামী-স্ত্রী, পিতামাতা-সন্তান, ভাই-বোন, আত্মীয়তার বাইরের বন্ধুত্ব, প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী, কমরেড ইত্যাদি। এসব সম্পর্কের ভিত্তিই বন্ধুত্ব। এর বাইরে করপোরেট গোষ্ঠীর বন্ধুত্ব, আন্তঃরাষ্ট্রীয় বন্ধুত্ব, বাণিজ্যিক আমদানি-রফতানির বন্ধুত্ব, রাজনৈতিক নির্বাচনের জোটভিত্তিক বন্ধুত্বের মতো বিচিত্র নানা ধরনের ডিপ্লোমেটিক ফ্রেন্ডশিপের সঙ্গে আমরা পরিচিত। বন্ধুত্ব মানেই নিঃস্বার্থ বন্ধুতা নাকি , নাকি স্বার্থসিদ্ধির পারস্পরিক স্পেস তা অবশ্য স্থান-কাল-পাত্রভেদে বিচার্য। কিন্তু বন্ধুতা যে মানব সমাজের অগ্রগতির প্রাথমিক শর্ত সেটা একবাক্যেই স্বীকার করা যায়। রাজনীতি, শিল্প, সাহিত্য, বিপ্লব-বিদ্রোহ, সমাজ গঠন এমনকি ধর্ম, জ্ঞানচর্চা এসব ক্ষেত্রেই নিখাদ, নিঃস্বার্থ বন্ধুত্বের অজস্র উদাহরণ রয়েছে। কোনো একটি দিবস দিয়ে বন্ধুতার আবেদন ও তাৎপর্যকে ধরাও যায় না বোধ হয়। তবু উদযাপনের অর্থে এই বন্ধুতা দিবস প্রতিবার ঘুরেফিরে আসে। ‘ক্যানভাস’ পরিবারের বন্ধু এই পত্রিকার পাঠক ও বিজ্ঞাপনদাতারা। বন্ধুতা দিবসে সকলকে ভালোবাসা।
Related Projects
রিভোর ‘ঈদ ডাবল ধামাকা’
- March 6, 2026
যেকোনো রিভো ই-বাইক কিনলেই ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক পাচ্ছেন, যার পরিমাণ সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত
৬০ বছর বয়সে সেরা সুন্দরীর মুকুট!
- April 29, 2024
‘মিস ইউনিভার্স বুয়েনোস আইরেস’ হয়েই থেমে যেতে নারাজ এই এইজলেস বিউটি কুইন। পরবর্তী ধাপে মিস ইউনিভার্স আর্জেন্টিনা’ হয়ে সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী হিসেবে নাম লেখাতে চান মূল ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায়
স্টার সিনেপ্লেক্সে ‘টুইস্টার্স’
- August 16, 2024
১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘টুইস্টার’ ছবির স্বতন্ত্র সিক্যুয়েল এটি

