দেহের যেকোনো অংশের দূষণ দূর করে পরিপূর্ণ পরিষ্কার করতে কয়লা দারুণ কার্যকর। অ্যাকটিভেটেড চারকোল হচ্ছে একধরনের হেভি ডিউটি এজেন্ট যা লোমকূপের ভেতরে ঢুকে ডিপ ক্লিন করে ত্বক। বলা হয়, কয়লা এর ওজনের ১০০ থেকে ২০০ ভাগ বেশি ওজনের ময়লা আর দূষণ শোষণ করতে পারে। ফলে আর্মপিট অর্থাৎ বগলের ত্বকের ডিটক্সিফিকেশনে কয়লার চেয়ে ভালো উপাদান আর হয় না। নিয়মিত ডিওডোরেন্ট, রোল অন আর পারফিউম ব্যবহারের ফলে কেমিক্যাল জমতে শুরু করে ত্বকের এ অংশে। সঙ্গে শেভিং আর অতিরিক্ত ঘামের ফলে বগলে বিশ্রী দাগের সৃষ্টি হয়, যা দূর করতে চারকোলে তৈরি মাস্ক দুর্দান্ত কাজ করে। সে জন্য ২ টেবিল চামচ অ্যাকটিভেটেড চারকোল পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে চকচকে পেস্ট তৈরি করে নিতে হবে। মধুর ব্রাইটেনিং আর ব্লিচিং ইফেক্ট এ মিশ্রণকে আরও কার্যকর করে তোলে। আর্মপিট ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর মাস্কটি মাখিয়ে নিতে হবে। মিনিট পনেরো রেখে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এর নিয়মিত ব্যবহার ত্বককে করবে দাগমুক্ত এবং উজ্জ্বল।
Related Projects
অস্কারের লাল গালিচা
- March 11, 2024
ফটোস্টোরিতে নির্বাচিত এক ঝলক দেখে নেওয়ার ফাঁকে চলুন জেনে নিই কোন ক্যাটাগরিতে কোন ব্যক্তিত্ব বা চলচ্চিত্রের ললাটে এবার জুটল মর্যাদাপূর্ণ এই পুরস্কার
কলিনের পণ্যদূত সাবিলা নূর
- January 28, 2026
গ্লাস ক্লিনার ব্র্যান্ড 'মিস্টার ব্রাসো' আনুষ্ঠানিকভাবে ‘কলিন’ নামে যাত্রা শুরু করেছে
সিক্স সিজনস হোটেলে ‘টেস্ট অব দ্য ওয়ার্ল্ড: স্কাইপুল এডিশন’
- July 7, 2025
এই বুফেতে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, সিঙ্গাপুর, দক্ষিণ-পূর্ব এশিয়া, ফ্রান্স, মধ্যপ্রাচ্য, মেক্সিকো, ইতালি প্রভৃতি অঞ্চলের ৬০-এর অধিক ফুড আইটেম

