বউয়ের সাজে আজ বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এই বিয়েতে কাপুর পরিবারের সঙ্গে যোগ দিয়েছেন একাধিক বলিউড তারকা। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, লাল রঙের লেহেঙ্গা আর আপাদমস্তক গয়নার সাজে আরও ঝলমলে হয়ে ওঠে বিবাহমন্ডপের চারপাশ। সেই সঙ্গে রাজকীয় শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে বরযাত্রীর সঙ্গে মন্ডপে আসেন দিল্লির ছেলে আনন্দ আহুজা। এদিকে সোনমের সঙ্গে আসেন পুরো কাপুর বংশের সদস্যরা ও বলিউড তারকারা। কাপুর পরিবারের আত্মীয় কবিতা সিংহের বান্দ্রার হেরিটেজ বাংলো রকডেলে বিয়ের এই আসর। দুপুরের ভোজ শেষে সন্ধ্যায় বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Related Projects
এলো পিজিএম-এফআই প্রযুক্তির নতুন হোন্ডা এসপি ১৬০
- July 14, 2024
দেশব্যাপী সব হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে নতুন এসপি ১৬০ মডেলটি ২টি ভ্যারিয়েন্ট (সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্ক এবিএস) এবং ৩টি আকর্ষণীয় (পার্ল, স্পার্টান রেড, পার্পেল ইগনেয়াস ব্লাক ও ম্যাট মার্ভেল ব্লু মেটালিক) রঙে পাওয়া যাচ্ছে
মেট গালা এক্সেসরিজ: মাইক্রোস্কোপিক জুম
- May 7, 2025
কিং খানের পোশাক নকশা করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। আর এই ব্যাঘ্র মুখ তার লেবেলেরই আইকন

