বউয়ের সাজে আজ বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এই বিয়েতে কাপুর পরিবারের সঙ্গে যোগ দিয়েছেন একাধিক বলিউড তারকা। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, লাল রঙের লেহেঙ্গা আর আপাদমস্তক গয়নার সাজে আরও ঝলমলে হয়ে ওঠে বিবাহমন্ডপের চারপাশ। সেই সঙ্গে রাজকীয় শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে বরযাত্রীর সঙ্গে মন্ডপে আসেন দিল্লির ছেলে আনন্দ আহুজা। এদিকে সোনমের সঙ্গে আসেন পুরো কাপুর বংশের সদস্যরা ও বলিউড তারকারা। কাপুর পরিবারের আত্মীয় কবিতা সিংহের বান্দ্রার হেরিটেজ বাংলো রকডেলে বিয়ের এই আসর। দুপুরের ভোজ শেষে সন্ধ্যায় বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Related Projects
ক্লাবহাউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু
- May 12, 2018
১১ মে নগরীর যমুনা ফিউচার পার্কে ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে
কে ক্র্যাফটে শরতের স্নিগ্ধতা
- September 15, 2024
কলকা, ফ্লোরাল, মুঘল, জামদানি, ট্র্যাডিশনাল, টামজারা, মানডালা-সহ নানা মোটিফে তৈরি করা এবারের প্রোডাক্ট লাইনে রয়েছে শাড়ি, সালওয়ার কামিজ, কুর্তি, টপস, টিউনিক এবং ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, শার্ট

