১২ মে শুরু হচ্ছে তারিক জুলফিকারের একক ছাপচিত্র প্রদর্শনী। সন্ধ্যা ৬টায়। আয়োজনে ইএমকে সেন্টার। উপস্থিত থাকবেন চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী ও ড. রশিদ আমিন। প্রদর্শনীতে থাকছে ২৭টি ছাপচিত্র। তারিক জুলফিকার তার শিল্পকর্ম সম্পর্কে বলেন, ছাপচিত্র প্রদর্শনীটি আমার ২০ বছরের নিরীক্ষা। এর মাধ্যমে আমার চিন্তা ও উপলব্ধি দৃশ্যায়নের চেষ্টা করেছি। আমার বিশ্বাস, অতীতের মাঝেই সব প্রশ্ন ও সমাধান লুকিয়ে আছে। যা কল্পনা করি, তা আসলে অতীত ছাড়া আর কিছুই নয়। আসলে আমরা শুধু বারবার কপি হচ্ছি বা করছি। কিন্তু কপির একটার সঙ্গে অন্যটার মিল নেই। যেন রবীন্দ্রনাথের লেখা কবিতা বা গান, যা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন মানুষ নতুন বাস্তবতা ও উপলব্ধি দিয়ে পড়ছে বা গাইছে বা শুনছে। প্রতিবারই তা ঘটে নবরূপে। সেই উপলব্ধির প্রকাশ এতে ঘটাতে চেয়েছি।
Related Projects
রিমার্কের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড জয়
- June 27, 2025
প্রথমবারের মতো কসমেটিকস ও স্কিনকেয়ার উৎপাদক কোনো প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড লাভ করল
শীতের হাওয়া: বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির প্রদর্শনী
- December 19, 2024
ফ্যাশন ও লাইফস্টাইল খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এই প্রদর্শনীতে
টেড-এক্স গুলশান ২০২৩: ইনোভেশন ফর ইক্যুয়ালিটি
- November 6, 2023
অনুষ্ঠানটি অসাধারণ বক্তাদের একত্রিত করার পাশাপাশি অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেছে এবং বিভিন্ন বিষয়ে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে
রিভোর ‘ঈদ ডাবল ধামাকা’
- March 6, 2026
যেকোনো রিভো ই-বাইক কিনলেই ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক পাচ্ছেন, যার পরিমাণ সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত

