১২ মে শুরু হচ্ছে তারিক জুলফিকারের একক ছাপচিত্র প্রদর্শনী। সন্ধ্যা ৬টায়। আয়োজনে ইএমকে সেন্টার। উপস্থিত থাকবেন চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী ও ড. রশিদ আমিন। প্রদর্শনীতে থাকছে ২৭টি ছাপচিত্র। তারিক জুলফিকার তার শিল্পকর্ম সম্পর্কে বলেন, ছাপচিত্র প্রদর্শনীটি আমার ২০ বছরের নিরীক্ষা। এর মাধ্যমে আমার চিন্তা ও উপলব্ধি দৃশ্যায়নের চেষ্টা করেছি। আমার বিশ্বাস, অতীতের মাঝেই সব প্রশ্ন ও সমাধান লুকিয়ে আছে। যা কল্পনা করি, তা আসলে অতীত ছাড়া আর কিছুই নয়। আসলে আমরা শুধু বারবার কপি হচ্ছি বা করছি। কিন্তু কপির একটার সঙ্গে অন্যটার মিল নেই। যেন রবীন্দ্রনাথের লেখা কবিতা বা গান, যা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন মানুষ নতুন বাস্তবতা ও উপলব্ধি দিয়ে পড়ছে বা গাইছে বা শুনছে। প্রতিবারই তা ঘটে নবরূপে। সেই উপলব্ধির প্রকাশ এতে ঘটাতে চেয়েছি।
Related Projects
ষোড়শ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড
- December 29, 2024
এই সম্মাননা সেই সকল ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রদান করা হয় যারা ব্যবসায়িক মূল্যে এবং ভোক্তার জীবনে অবদানের পরিপ্রেক্ষিতে একটি অর্থপূর্ণ উচ্চতায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে
বছর শেষে…
- December 29, 2023
বাঁশির সুরে বছর শেষের গল্প। করুণ! আবার নতুনের আহ্বানে দারুণ উচ্ছ্বাস। সেলিব্রেশনের আর বেশি বাকি নেই। কী করবেন বছরের শেষ দিনে, ভেবেছেন?

