skip to Main Content
ঢাকা রিজেন্সির ‘মেক দ্য ডেট’

ভালোবাসা মানেই এক অমলিন অনুভূতি, এক অব্যক্ত গল্পের সুর, যা হৃদয়ের গভীরে বাজে অনন্তকাল। মৃদু বাতাসের স্পর্শ, আর চারপাশে একান্ত নির্জনতা– এমন স্বপ্নীল পরিবেশে এই ভালোবাসার দিনে প্রিয়জনকে ঘিরে এক মুগ্ধকর অভিজ্ঞতার জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ আয়োজন– ‘মেক দ্য ডেট– ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন’ ও ‘আ গ্রান্ডিওস ভ্যালেন্টাইন’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আকাশের নিচে, চাঁদের আলোয় ভালোবাসার সঙ্গীকে নিয়ে উপভোগ করতে পারেন বারবিকিউ ক্যান্ডেল লাইট ব্যুফে ডিনার; ৯৯৯৯ টাকায়। সুস্বাদু গ্রিলড আইটেম, লাইভ কুকিং স্টেশন, র‍্যাফেল ড্র, বেস্ট কাপল অ্যাওয়ার্ড এবং মৃদু সুরের মনোমুগ্ধকর পরিবেশে আপনার ভালোবাসার গল্প হয়ে উঠবে আরও গভীর ও রঙিন। সঙ্গে থাকছে গ্রিল অন দ্য স্কাইলাইনের আকাশছোঁয়া সৌন্দর্যের মাঝে, শুধুই প্রেমিক যুগলদের জন্য বিশেষভাবে সজ্জিত প্রাইভেট টেন্ট; যেখানে প্রেমের ভাষা রচনা করবে মোমবাতির আলো, মনোমুগ্ধকর ফুলের সৌরভ আর সুস্বাদু বিশেষ মেনুর দারুণ সংযোজন। এ ছাড়াও আছে ভালোবাসা দিবসের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে ফটো বুথ।

যারা জমকালো পরিবেশে ভালোবাসার রাতটিকে স্মরণীয় করে রাখতে চান, তাদের জন্য গ্রান্ডিওস রেস্টুরেন্ট আয়োজন করছে এক্সক্লুসিভ গ্র্যান্ডিওস ভ্যালেন্টাইন বুফে ডিনার; ৬০৬০ টাকায়। তাতে থাকছে সিলেক্টেড কার্ড হোল্ডার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বারদের জন্য একটির মূল্যে দুইটি ব্যুফে উপভোগের সুযোগ। এ ছাড়াও, এই বিশেষ দিনের রোমান্স আরও বাড়িয়ে দিতে থাকছে ভ্যালেন্টাইন রুম স্টে প্যাকেজ, যেখানে কাপল উপভোগ করতে পারবেন বিলাসবহুল রাত্রিযাপন; সঙ্গে ব্যুফে ব্রেকফাস্ট , ব্যুফে ডিনার এবং আরও অনেক কিছু, ১৬০১৬ টাকায়।

পুরো আয়োজন চলবে ১৩ থেকে ১৪ ফেব্রুয়ারি; সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। বিস্তারিত জানতে ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে যোগাযোগ অথবা https://www.facebook.com/share/1BkeEEpkRQ ওয়েব লিংকে ভিজিট করতে পারেন।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top