skip to Main Content
ফেব্রুয়ারিতে স্মার্টফোনে বিশেষ ছাড় স্যামসাংয়ের

বৈশ্বিকভাবে মোবাইল যন্ত্রাংশের সংকটের কারণে দাম বেড়েছে স্মার্টফোনের। এরই মধ্যে ফেব্রুয়ারি মাসজুড়ে ক্রেতাদের স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে স্যামসাং। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ক্রেতারা যেন তাদের দৈনন্দিন ব্যবহারে ফাইভজি কানেক্টিভিটিসহ প্রিমিয়াম মোবাইল অভিজ্ঞতা উপভোগ করতে পারেন, এজন্য বিভিন্ন দামের গ্যালাক্সি স্মার্টফোনেই ছাড় দেওয়া হয়েছে। বর্তমান অফারের আওতায়, ১,৫০০ টাকা ছাড়ে গ্যালাক্সি এ১৭ ফাইভজি’র ৬জিবি/১২৮ সংস্করণের স্মার্টফোনটি কেনা যাবে ২৫,৯৯৯ টাকায়; ৮জিবি/১২৮ জিবি সংস্করণের দাম পড়বে ২৭,৯৯৯ টাকা এবং ৮জিবি/২৫৬জিবি সংস্করণের দাম ৩১,৯৯৯ টাকা। ছাড় পরবর্তী নতুন মূল্যে এখন ক্রেতারা প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ এ ফাইভজি স্মার্টফোনটি কিনতে পারবেন।

অন্যদিকে, ১,৫০০ টাকা ছাড়ের পরে এ২৬ ফাইভজি স্মার্টফোনটির মূল্য দাঁড়িয়েছে ৩৫,৯৯৯ টাকা; আর গ্যালাক্সি এ ৩৬ ফাইভজি স্মার্টফোনটির দাম ২,০০০ টাকা কমে শুরু হচ্ছে ৪১,৯৯৯ টাকা থেকে। উভয় মডেলেই রয়েছে ৮জিবি র‍্যাম এবং মাল্টিটাস্কিং, কনটেন্ট স্ট্রিমিং ও স্বাচ্ছন্দ্যে চমৎকার ছবি তোলার সুবিধা।

আপার মিড-রেঞ্জ সেগমেন্টে গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোনে ছাড় দেওয়া হয়েছে ৭,৫০০ টাকা; এর ফলে স্মার্টফোনটির ৮জিবি/২৫৬জিবি সংস্করণের দাম কমে হয়েছে ৫১,৯৯৯ টাকায়। এ ছাড়াও, আরও শক্তিশালী পারফরমেন্সের জন্য স্মার্টফোনটির ১২জিবি র‍্যামের সংস্করণটি ক্রেতারা কিনতে পারবেন ৫৬,৯৯৯ টাকায়।

ক্যাম্পেইনে সবচেয়ে বেশি ছাড় দেওয়া হয়েছে গ্যালাক্সি এস২৫ এফই -তে। ১০,০০০ টাকা ছাড়ের পর স্মার্টফোনটির নতুন মূল্য দাঁড়িয়েছে ৮৯,৯৯৯ টাকা। ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজের ডিভাইসটি ব্যবহারে ক্রেতারা উপভোগ করবেন স্যামসাংয়ের প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা।

এন্ট্রি-লেভেল মডেলগুলোও এই অফারের অন্তর্ভুক্ত। যারা প্রথমবারের মতো স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য গ্যালাক্সি এ০৬ সিরিজে সর্বোচ্চ ১,৮০০ টাকা পর্যন্ত এবং গ্যালাক্সি এ০৭ সিরিজে সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে।

দেশজুড়ে স্যামসাংয়ের অনুমোদিত আউটলেট ও রিটেইল পার্টনারদের কাছ থেকে মূল্যছাড়ে নতুন স্যামসাং স্মার্টফোন কিনতে পারবেন ক্রেতারা। নিকটবর্তী স্টোরে গিয়ে অফারগুলো সম্পর্কে জানতে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী পছন্দের ডিভাইসটি কিনতে পারবেন।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: স্যামসাং-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top