skip to Main Content

বাংলা নববর্ষ বরণে শুরু হয়েছে বৈশাখী উৎসবের প্রস্তুতি। বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই বর্ষবরণ উৎসব সামনে রেখে কে ক্র্যাফট এনেছে নতুন সংগ্রহ। নানা মোটিফের অনুপ্রেরণায় আধুনিকতার সমন্বয়ে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন পোশাকে। লোকজ, ক্ষুদ্র নৃগোষ্ঠী মোটিফ, নকশিকাঁথা, কাঁথা স্টিচ, কাশ্মীরি, জামদানি, ইক্কাত, ট্র্যাডিশনাল, আলপনা, রিকশা আর্ট, বিউটি অব রাগস, মিক্সড মোটিফের অনুপ্রেরণায় করা হয়েছে এবারের বিভিন্ন সিরিজসহ অন্যান্য পোশাক। এমন সব মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার করা হয়েছে।
পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সঙ্গে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে ফ্যাব্রিক হিসেবে নেওয়া হয়েছে কটন, জ্যাকার্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়শ্রী সিল্ক, হাফ সিল্ক ও অরগ্যাঞ্জা। লাল-সাদার সমন্বয় তো রয়েছেই। সঙ্গে আরও নানা রং—মেরুন, ম্যাজেন্টা, ক্রিমসন রেড, পিচ, পিঙ্ক, কোরাল পিঙ্ক, ব্রিক রেড, প্লাম রেড, বারগ্যান্ডি, বিস্কুটি, নেভি, টেন-ব্রাউনের ছোঁয়ায় পোশাকগুলো পেয়েছে বর্ণিল রূপ ।
আয়োজনে রয়েছে সালোয়ার-কামিজ, লং কুর্তি, শর্ট কুর্তি, টপস, টিউনিক, টপস স্কার্ট। বিভিন্ন নানা পোশাকের প্রতি আকর্ষণ বা পছন্দ থাকলেও শাড়ির আবেদন বৈশাখে বেশি। তাই থাকবে বৈচিত্র্যপূর্ণ শাড়ির আয়োজন। ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার ও কাট বেইজড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে রেগুলার ফিটেড ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও টি-শার্ট।
মেয়েশিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে। সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট। ছোট ছেলেদের জন্য নানা রঙের পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া এবং টি-শার্ট। এ ছাড়া ছোট মেয়েরা, বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য সালোয়ার-কামিজ, কুর্তি এবং বাবা-ছেলের জন্য পাঞ্জাবি ও শার্ট থাকবে বরাবরের মতো। এ ছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক।
বৈশাখ আয়োজনের পোশাক কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব শোরুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে কেনা যাবে সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

ক্যানভাস অনলাইন

ছবি: কে ক্র্যাফট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top