বাংলার শিকড়, উৎসবের আনন্দ ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে সেইলর উপস্থাপন করেছে এবারের বৈশাখী কালেকশন। প্রথমবারের মতো কালেকশনে রয়েছে শাড়ি, টুপিস ও থ্রিপিস, কুর্তি, লং টপ; পাশাপাশি কিডস ও ফুল ফ্যামিলি কালেকশন।

ফ্যাব্রিক নির্বাচনে দেশীয় তাঁতশিল্পের হাফ সিল্ক, স্লাব হাফ সিল্ক, কটন কোটা ও অরগ্যাঞ্জা ব্যবহৃত হয়েছে। গরমের জন্য রয়েছে হালকা ও আরামদায়ক রেয়ন, ভয়েল ও জ্যাকার্ড কাপড়। কালার প্যালেটে থাকছে বৈশাখী লাল-সাদা ছাড়াও নীল, গোলাপি, সবুজ ও ভাইব্রেন্ট মাল্টিকালার টাই-ডাই।

মোটিফে দেখা যাবে নকশিকাঁথা, জ্যামিতিক ও দারুশিল্পে অনুপ্রাণিত ডিজাইন, যা আধুনিক আঙ্গিকে উপস্থাপিত। অলংকরণে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, গ্লাস ওয়ার্ক, ট্যাসেল, হ্যান্ড স্টিচ, সিকুইন ও এমব্রয়ডারি। শাড়ি ও পোশাকের সঙ্গে কাচের চুড়ি, নেকলেস, ইয়াররিং, ফুটওয়্যার ও ব্যাগের সমন্বয় পুরো লুককে করেছে পরিপূর্ণ।

মেনজ কালেকশনে রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল ও এথনিক শার্ট। পাঞ্জাবিতে ব্যবহৃত হয়েছে হালকা ও ব্রিদেবল ভয়েল ফ্যাব্রিক, ডিজাইনে রংপুরের সান্তরাঙ্গি মোটিফ, জিওমেট্রিক ও ট্রাইবাল এলিমেন্ট। শর্ট লেন্থ পাঞ্জাবি সমসাময়িক ফ্যাশনের সঙ্গে মানানসই। ক্যাজুয়াল শার্টে ব্যবহৃত হয়েছে রেয়ন পপলিন ফ্যাব্রিক, কিউবান ও ম্যান্ডারিন ভ্যারিয়েশন কালার। এথনিক শার্টে ভয়েল ফ্যাব্রিক ও কালারফুল প্রিন্ট ডিজাইন ট্র্যাডিশনাল ও ফিউশন—উভয় স্টাইলের জন্য উপযোগী।

শিশুদের কোমল ত্বক আর গরমের বিষয়টি প্রাধান্য দিয়ে কিডস কালেকশনে কটন ও রেয়ন ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে। সফট টেক্সচার, ব্রিদেবল কোয়ালিটি ও ফ্লোই ফিনিশ; যা সারা দিনের আরাম নিশ্চিত করে, বিশেষ করে বৈশাখের আউটডোর সেলিব্রেশনের জন্য পারফেক্ট। রয়েছে ফ্রক, স্কার্ট টপ, টি-শার্ট, ক্যাজুয়াল টপ, ডেনিম। এবার আরও পাওয়া যাবে মা-মেয়ে ম্যাচিং শাড়ি, কিডস শাড়ি পাঞ্জাবি এবং ফুল ফ্যামিলি কালেকশন।
সেইলরের এবারের বৈশাখী কালেকশন যেন একাধারে আধুনিক স্টাইল, আরাম এবং বাঙালি ঐতিহ্যের নিখুঁত সমন্বয়।
