skip to Main Content

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল আয়োজন করেছে এক বর্ণিল ও জমকালো উৎসব। যেখানে সংস্কৃতি, ঐতিহ্য ও রসনাবিলাসের অপূর্ব সমন্বয়ের পাশাপাশি যুক্ত হয়েছে এক মহৎ উদ্যোগের ছোঁয়া।

পয়লা বৈশাখ উপলক্ষে হোটেলটি আয়োজন করছে বিশেষ ‘বৈশাখী ভোজ’। বাহার রেস্টুরেন্টের ৩য় তলায় বাঙালির ঐতিহ্যবাহী স্বাদে সমৃদ্ধ বুফে উপভোগ করা যাবে এক অনন্য ফাইভ স্টার অভিজ্ঞতায়; সাশ্রয়ী ও আকর্ষণীয় মূল্যে। অফারগুলো হলো: বুফে লাঞ্চ: ২ হাজার ৪৫০ টাকা (নেট) ও বুফে ডিনার: ২ হাজার ৯৫০ টাকা (নেট)। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে গ্রুপ বুকিংয়ে থাকছে সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড়, যা পরিবার ও বন্ধুদের সঙ্গে উদ্‌যাপনকে করবে আরও আনন্দময়।

১৪ এপ্রিল হোটেলে আয়োজন করা হয়েছে ‘নববর্ষের আনন্দমেলা ১৪৩৩’। থাকছে মনোমুগ্ধকর বাউলসংগীত, আকর্ষণীয় ফেস পেইন্টিং, প্রাণবন্ত বৈশাখী ফিউশন বিটস এবং সুস্বাদু লাইভ ফুড কর্নার। সঙ্গে আরও চমকপ্রদ আয়োজন।
উৎসবকে আরও অর্থবহ করে তুলতে, বিক্রীত পণ্যের একটি অংশ দাতব্য সংস্থায় দেওয়া হবে, যা এই আয়োজনকে একটি মানবিক উদ্যোগে রূপ দেবে।

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল নতুন বছর বরণ করে নিতে সবাইকে এক অনন্য, উৎসবমুখর ও অর্থবহ পরিবেশে আমন্ত্রণ জানাচ্ছে। রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন এই নম্বরে: ০১৭০৪১১২৬৪৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top