skip to Main Content

ফ্ল্যাশ সেল, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে এবং দারুণ সব অফার থাকছে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ পয়লা বৈশাখ উদ্‌যাপনে আয়োজন করেছে ‘দারাজ বৈশাখী মেলা’। দেশজুড়ে অনলাইন ক্রেতাদের মাঝে বাংলা নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে ১০ এপ্রিল রাত ৮টা থেকে এই ক্যাম্পেইন চলবে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাশ সেল, এক্সক্লুসিভ ভাউচার এবং বিভিন্ন ক্যাটাগরির পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা।

 

দারাজ বৈশাখী মেলায় ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এফএমসিজি, লাইফস্টাইলসহ সব ধরনের ক্যাটাগরিতে থাকছে বিশাল অফার। এ ছাড়া ১০ এপ্রিল রাত ৮টা থেকে ১টা পর্যন্ত বিশেষ ফ্ল্যাশ ভাউচারে থাকছে ৯ শতাংশ পর্যন্ত ছাড়। গ্রাহকেরা সর্বনিম্ন ৭৪৯ টাকার কেনাকাটায় ৫০০ টাকা এবং ৫ হাজার ৯৯৯ টাকার কেনাকাটায় ১ হাজার টাকা পর্যন্ত ভাউচার পাচ্ছেন। এ ছাড়া ক্যাম্পেইন চলাকালীন সাইট এবং ক্যাটাগরিভেদে নিয়মিত বিরতিতে আরও ভাউচার থাকবে। গ্রাহকদের জন্য থাকছে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ের ‘হট ডিলস’, ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের ‘মেগা ডিলস’ এবং নির্দিষ্ট পণ্যের ওপর ফ্রি ডেলিভারি সুবিধা।
ক্যাম্পেইনজুড়ে থাকছে থিমভিত্তিক বিশেষ দিন: শনিবার ‘চয়েস ডে’, রবি ও সোমবার ‘ফ্যাশন ফরোয়ার্ড ডে’ এবং মঙ্গলবার ‘ইলেকট্রিক্যাল টিউজডে’। এই বিশেষ দিনগুলোতে নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যে থাকছে কিউরেটেড শপিং অভিজ্ঞতা ও বিশেষ অফার।
দারাজ বৈশাখী মেলায় থাকছে বিশেষ ‘সুপার ব্র্যান্ড ডে’; যেখানে ১২ এপ্রিল ‘ইউনিলিভার’ এবং ১৪ এপ্রিল ‘ডেটল’ বিশেষ মূল্যছাড় দেবে। পাশাপাশি দারাজের ‘এভরিডে লো প্রাইস’ নিশ্চিত করতে দারাজ চয়েস চ্যানেলে থাকছে বিশেষ অফার- ৩টি পণে ডেলিভারি ডিসকাউন্ট এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফটসহ ডেলিভারি ডিসকাউন্ট।
এবারের দারাজ বৈশাখী মেলায় এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার ডেটল, হায়ার, হিমালয়া এবং ইউনিলিভার
বাংলাদেশ লিমিটেড। গোল্ড স্পন্সর ম্যারিকো এবং সিলভার পার্টনার ইমামি ও গোদরেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top