skip to Main Content

পূর্বাচলে ছুটি রিসোর্টে আয়োজিত এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে তাদের অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা দেওয়া হয়।

ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী বলেন, ‘বিদ্যা সিনহা মিমকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত। তার ব্যক্তিত্ব, জনপ্রিয়তা এবং দর্শকদের সঙ্গে গভীর সংযোগ ছুটি গ্রুপের মূল্যবোধ ও লক্ষ্যকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করবে।’
আরও উপস্থিত ছিলেন সহপ্রতিষ্ঠাতা ও ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মো. সামসুল ইসলাম মাসুদ এবং ছুটি বিচ রিসোর্ট, সালতানাত টি রিসোর্ট ও সালতানাত হাইওয়ে ভিলেজের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top