গত বছর আবার মা হয়েছেন বারবাডিয়ান পপসংগীত তারকা রিহানা। তার মেয়ে রকি আইরিশ মেয়ারসকে ২১ এপ্রিল প্রথমবারের মতো সবার সামনে এনেছেন রিহানা। যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্যাশন অ্যান্ড কালচার ম্যাগাজিন ডব্লিউর দ্য পপ ইস্যুর কভারে দেখা গেছে মা-মেয়েকে। আপাদমস্তক ডিওর পরেছেন দুজনে; এমনকি রকির ডায়াপারটিও।

ফার কোট, মাল্টিস্টোন নেকলেস, লাইলাক কালারের বাকেনে টুপি আর রঙিন মেকআপে সেজেছেন রিহানা। কোলে ৭ মাস বয়সী রকি। কোঁকড়া চুল আর গোল গালের ছোট্ট এক পুতুল যেন। মায়ের কোলে বেশ নিশ্চিন্ত। পরেছে ডিওরের ওত কতুর কাস্টম ডায়াপার। এমনিতে এই প্রোডাক্ট বানায় না ডিওর। তবে রিহানা-কন্যার জন্য বিশেষভাবে তা তৈরি করা হয়েছে।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
