skip to Main Content

১৩তম বার্ষিক সাধারণ সভা ও নববর্ষ উৎসব একসঙ্গে উদ্‌যাপন করেছে ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)। ২৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিত সভায় আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

সভায় সভাপতির বার্ষিক প্রতিবেদন এবং অর্থ পরিচালকের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন সদস্যরা।

নতুন কমিটির সভাপতি আজহারুল হক আজাদ, সিনিয়র সহসভাপতি খালিদ মাহমুদ খান এবং সহসভাপতি হয়েছেন কনক আদিত্য।
দায়িত্বপ্রাপ্ত পরিচালকেরা হলেন অর্থ পরিচালক সানাউল হক বাবুল, সংগঠন পরিচালক ফারহানা নাজিরা, তথ্য ও প্রচার পরিচালক ফারহানা হামিদ, প্রকাশনা পরিচালক নাসরিন সারওয়ার মেঘলা, সাংস্কৃতিক ও অনুষ্ঠান আয়োজন পরিচালক কাজী শাহতাজ পারভীন।

পরিচালক হিসেবে আরও রয়েছেন আশরাফুর রহমান, শাহিদ হোসেন শামিম, নাঈমা ইসলাম, মুন্নুজান নার্গিস, মো. মোহসিন আলম, এম মাঈনউদ্দিন, মুরসালিন আহমেদ, আবেদা খাতুন মিতুল, নুজহাত নুয়েরী কৃষ্টি, মাসুমা আক্তার মিথিলা ও নাসরীন শিকদার হেনা।
নবনির্বাচিত সভাপতি আজহারুল হক আজাদ বলেন, সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং দেশীয় ফ্যাশন শিল্পকে একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ অবস্থানে নেওয়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করা হবে।

I ক্যানভাস অনলাইন
ছবি: এফইএবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top