skip to Main Content

আগামীকাল মুক্তি পাবে দ্য ডেভিল ওয়্যারস প্রাদা ২। সিনেমার একটি গানের দৃশ্যে দেখা যাবে পপসংগীত তারকা লেডি গাগাকে। সঙ্গে র‌্যাপার দোচি। গানের নাম রানওয়ে। সেখানে এই দুই শিল্পীকে দেখা যাবে উদ্ভট সাজপোশাকে। পা থেকে মাথা অব্দি ঢাকা স্কাল্পচারাল বডি-স্যুট। শুধু চোখ ও মুখের অংশে খোলা। যেন ভিনগ্রহের কোনো অতিথি।

পোশাকের এই ফিউচারিস্টিক নকশা করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্ত। ২৮ এপ্রিল ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও দিয়ে এ তথ্য জানিয়েছেন ডিজাইনার নিজেই। দুটি স্যুট; কাস্টম কতুর।

একটি সাদা, অন্যটি কালো। মুক্তা আর ছোট-বড় নানা আকারের ক্রিস্টাল পাথরের কারুকার্যখচিত করসেট বডি-স্যুটে লেডি গাগা। আর দোচিকে দেখা যাবে সিকুইনের সঙ্গে ঝলমলে ক্রিস্টাল বসানো কালো বডি-স্যুটে। গৌরব লিখেছেন, দুটি কস্টিউমে হাতে সেলাই করে বসানো হয়েছে ৩ হাজারের বেশি ক্রিস্টাল; যাতে ব্যয় হয়েছে ৮০০ ঘণ্টার বেশি সময়।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top