পিল অফ মাস্কের সঙ্গে পরিচিত কম বেশি সবাই। কিন্তু পিল অফ নেইলপলিশ সৌন্দর্য বিশ্বের একদম নতুন সংযোজন। একদম আনকোরা এ ফর্মুলায় তৈরি নেইলপলিশগুলো একটানেই উঠে আসবে নখ থেকে। আলাদা কোনো নেইলপলিশ রিমুভার ব্যবহার করার ঝক্কি থাকবে না। ফলে নখও বেঁচে যাবে ক্ষতিকর কেমিক্যালের ছোঁয়া থেকে। এছাড়া রিমুভার দিয়ে নেইলপলিশ ওঠানোর পরও নখে অনেক সময় রঙের ছাপ রয়ে যায়, থেকে যায় ক্ষুদ্র গ্লিটারি পার্টিকেল। কিন্তু এ পিল অফ নেইলপলিশগুলো ব্যবহারে সে ঝামেলাও থাকছে না একদমই। বরং যারা নেইলপলিশ পরতে পছন্দ করেন তাদের জন্য আরও সহজ এবং সুবিধাজনক হয়ে যাবে পুরো প্রক্রিয়া। সহজেই পাল্টে নেয়া যাবে নখের রঙ। রাখা যাবে রঙহীনও। যখন ইচ্ছা তখন। মেগা মেটালিক থেকে ঝলমলে গ্লিটার আর ব্রাইট ম্যাট এর মত নানা রঙ আর ফর্মুলার পিল অফ নেইলপলিশ পেয়ে যাবেন বাজারে। ব্র্যান্ডভেদে সুগন্ধীরও ব্যবহারও হয়েছে কোন কোনটায়। তো কোনটা একদমই সুগন্ধীমুক্ত, টক্সিন ফ্রি, সুপার সলভেন্ট বেসড টেকনোলজিতে তৈরি। তাই কালারবার, বাটারলন্ডন এর মত নেইল ব্র্যান্ডগুলোর পিল অফ নেইলপলিশ ট্রাই করে দেখতে পারেন আপনিও।
Related Projects
এলো ব্রাইট: ফুডপ্যান্ডার নিজস্ব স্টোর ব্র্যান্ড
- June 11, 2024
ব্রাইটফার্মস লেবেলের আওতায় সবজি ও ফলমূল পাওয়া যাবে। আর রান্নার মসলা, দানাদার পণ্য, রেডি টু ইট পণ্য, নাশতা ও বেভারেজ পণ্য পাওয়া যাবে ব্রাইটইয়ামস লেবেলে
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চুক্তি
- May 13, 2024
এই চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সকল কর্মকর্তা গার্ডিয়ান লাইফের বীমা সুরক্ষার আওতায় থাকবেন

