ইনফোগ্রাফ I মুক্তাদানার লেবু
ফিঙ্গার লাইম। বিশেষ প্রজাতির লেবু। সাইট্রাস অস্ট্রেলাসিকা ও ক্যাভিয়ার লাইম নামেও পরিচিত। মূলত অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে বেশি ফলে। এর বিশেষ আবেদন জগৎময়
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের অধিবাসীরা প্রথম এই লেবুর ব্যবহার শুরু করেন; মূলত পানিশূন্যতা দূরীকরণ এবং ত্বকের কাটাছেঁড়া বা সংক্রমণ সারানোর জন্য
ভিটামিন সি, ভিটামিন ই, ফোলেট, পটাশিয়াম এবং পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে সমৃদ্ধ
এর ভেসিকল বা কোষগুলো একই সঙ্গে মুক্তার দানা ও ক্যাভিয়ার বা অতি দামি সামুদ্রিক মাছের ডিমের মতো; ফলে নানা খাদ্যপদ সাজানোর কাজেও ব্যবহৃত হয়
টাটকা ভেসিকলের স্বাদ স্বভাবতই টক ও অম্লীয়
ফিঙ্গার লাইমের বাণিজ্যিক ব্যবহারের সূত্রপাত গেল শতকের নব্বইয়ের দশকের মধ্যভাগে
ডায়েটারি ফাইবারের দারুণ উৎস বলে হজমক্ষমতা বাড়াতে এবং কোলেস্টেরল লেভেল ও হৃদ্রোগের ঝুঁকি কমাতে সহায়ক।
পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম)
এনার্জি: ৩৩৬ ক্যালরি
প্রোটিন: ২.৫ গ্রাম
ফ্যাট: ৪.৯ গ্রাম
কার্বোহাইড্রেটস: ১২.৪ গ্রাম
সুগার: ৩.৯ গ্রাম
সোডিয়াম: ৯ মিলিগ্রাম।
ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট
