skip to Main Content

অ্যাডভার্টোরিয়াল I হরর কমিক অ্যান্ড আর্ট ফেস্ট

ঢাকা কমিকসের সহযোগিতায় ব্লকবাস্টার সিনেমাস সফলভাবে সম্পন্ন করেছে ‘হরর কমিক অ্যান্ড আর্ট ফেস্ট ২০২৫: ইংক অ্যান্ড ফিয়ার’। এ উপলক্ষে ৩১ জানুয়ারি ২০২৬, ব্লকবাস্টার সিনেমাসে আয়োজিত হয় এক জাঁকজমকপূর্ণ বিজয়ী ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উৎসবটি শুরু হয় ২০২৫ সালের নভেম্বরে, হরর আর্ট কনটেস্ট দিয়ে। এরপর ডিসেম্বরে অনুষ্ঠিত হয় হরর কমিকস কনটেস্ট। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই আয়োজনের মাধ্যমে হরর ঘরানায় সৃজনশীলতা, মৌলিক ভাবনা এবং সাহসী ভিজ্যুয়াল গল্প বলার ক্ষমতাকে উদ্‌যাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকবাস্টার সিনেমাসের এক্সিকিউটিভ ডিরেক্টর রাবেথ খান এবং ঢাকা কমিকসের এডিটর ও পাবলিশার মেহেদী হক। উভয় প্রতিযোগিতা থেকে নির্বাচিত ৫২ জন শর্ট লিস্টেড অংশগ্রহণকারী তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
এই উৎসব শুধু বিজয়ীদের নয়; বরং সেই সব শিল্পীকেও সম্মান জানায়, যারা ভয়কে শিল্পে রূপ দেওয়ার সাহস দেখিয়েছেন। প্রতিটি নির্বাচিত কাজেই ফুটে উঠেছে আবেগের গভীরতা, মৌলিকতা এবং শিহরণ জাগানো সৃজনশীলতা।
হরর আর্ট কনটেস্ট: শীর্ষ ১০
 বিজয়ী: নাজমুস সাদাত নাহিদ
 প্রথম রানারআপ: রাফিউজ্জামান রিদম
 দ্বিতীয় রানারআপ: সৌন্দর্য ধারা
 স্পেশাল মেনশন: রিদাম মাহমুদ, রুবাইয়াত রহমান, হুমায়রা ইয়াসিন আলিনা, মো. নাফিস কবির, রিস্তা মাহজাবিন, রাহাইল জুহায়ের খান ও জিনিয়া ইসলাম তুলি।
হরর কমিকস কনটেস্ট: শীর্ষ ১০
 বিজয়ী: নিল
 প্রথম রানারআপ: তাওসিফ ফেরদৌস
 দ্বিতীয় রানারআপ: তাহমিনা আক্তার মৌরি
 স্পেশাল মেনশন: মুশতাক আহমেদ, রাইয়েদ হোসেন, আমাতুননূর বুশরা সঞ্চারী, বিজিতা বর্মণ, মো. ওয়াসিম বারী, অর্ক পল জিত ও রহিম ইসলাম।
ব্লকবাস্টার সিনেমাস নির্বাচিত সকল শিল্পীকে এই প্রাপ্য স্বীকৃতির জন্য আন্তরিক অভিনন্দন জানায়। তাদের আবেগ, কল্পনাশক্তি এবং নিষ্ঠা ‘ইংক অ্যান্ড ফিয়ার’কে করেছে সত্যিকার অর্থে স্মরণীয়—অভিমত সংশ্লিষ্টদের।
প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায়, ব্লকবাস্টার সিনেমাস ও ঢাকা কমিকস ২০২৬ সালে আরও বড় এবং আরও ইমার্সিভ দ্বিতীয় সংস্করণ নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছে।

লেখা ও ছবি: ব্লকবাস্টার সিনেমাসের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top