skip to Main Content

বিউটি বক্স

বায়োসিল্কের থেরাপি শ্যাম্পু

সিল্কের মতো মসৃণ হবে চুল। দূর হবে মাথার ত্বকে জমে থাকা মৃত কোষ। কমবে ফ্রিজিনেস। প্রতিরোধ করবে স্প্লিট এন্ডসও। সবই মিলবে বায়োসিল্কের নতুন এক শ্যাম্পুতে। সিল্ক থেরাপি শ্যাম্পু। রুক্ষতা, তৈলাক্ততা, খুশকি, ধুলাবালি, আবহাওয়া আর স্টাইলিংয়ের কারণে হওয়া ক্ষতিগ্রস্ত চুলে প্রাণ ফেরায় সিল্ক প্রোটিন। ১৯৮৬ সাল থেকে এই উপাদান ব্যবহারে হেয়ার প্রোডাক্ট তৈরি করে বায়োসিল্ক। যুক্তরাষ্ট্রভিত্তিক এই হেয়ার কেয়ার ব্র্যান্ডের নতুন শ্যাম্পুটিও তাই। সালফেট, প্যারাবেন এবং সম্পূর্ণ গ্লুটেনমুক্ত। মেরামত করবে চুলের কিউটিকল। সব ধরনের চুলে উপযোগী। স্ক্যাল্পের ভেতর থেকে চুলের বাইরে পরিষ্কার করে সিল্কের মতো শাইনি করে। ৩৫৫ মিলিলিটার বোতল কিনতে খরচ হবে ৩ হাজার ৫৯০ টাকা।

মিল্ক মেকআপের সেটিং পাউডার

একটানা ১৬ ঘণ্টার জন্য নিয়ন্ত্রণে থাকবে ত্বক। অর্থাৎ, তেল চিকচিক করবে না মুখ। অদৃশ্য হয়ে যাবে পোরস এবং ফাইন লাইনগুলো। অটুট থাকবে সাজ। সবই সম্ভব জাদুকরি এই সেটিং পাউডারে। মিল্ক মেকআপ ব্র্যান্ডের পোর এক্লিপস ম্যাট ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার। সফট কিংবা ফুল, মেকআপের গ্ল্যাম যেমনই হোক, শেষ টাচআপেই অক্ষত থাকবে সাজ। পাউডারটি স্বচ্ছ এবং ওজনহীন। সিলিকন-মুক্ত, নন-কমেডোজেনিক এবং সব ধরনের ত্বকে জুতসই। ট্যালকমুক্ত। এতে বিদ্যমান নিয়াসিনামাইড ত্বকের পোরস ছোট করে। সঙ্গে ম্যাট ফিনিশে মসৃণ দেখায় ত্বক। ত্বকের গঠন ও রঙের ভারসাম্য রক্ষা করে বাকুচিওল। ডাল থেকে প্রাপ্ত নির্যাস আছে এখানে, যা ভেজিটেবল প্রোটিন। এটি নিয়ন্ত্রণ করবে উজ্জ্বলতা। সাজের সঙ্গে মিলবে স্কিন কেয়ারও। পাওয়া যাবে লাইট, মিডিয়াম, ডিপ এবং ভেরি ডিপ—এই চার শেডে। মূল্য ৪ হাজার ৬০০ টাকা।

ফেন্টি বিউটির ফ্লাইপেনসিল

সংগীত তারকা রিহানার ব্র্যান্ড ফেন্টি বিউটি। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে তৈরি করে নিত্যনতুন সাজসরঞ্জাম। এবারও তা-ই। নিয়ে এলো ফ্লাইপেনসিল লংওয়্যার আইলাইনার। নিয়মমাফিক কালোর পাশাপাশি পাওয়া যাবে ম্যাট, গ্লিটারি, মেটালিক মিলিয়ে ২০টি শেডে। লাল, নীল, হলুদ, বেগুনি, বাদামি, সাদা, সোনালি, রুপালি—মিলবে সব রঙেই। আছে একটি রঙের একাধিক শেড। প্রতিটির ভিন্ন নাম। ইচ্ছেমতো রঙে চোখ সাজবে ফেন্টি বিউটির এবারের সংযোজনে। ক্রিমি কনসিসট্যান্সি হলেও সম্পূর্ণ স্মাজ প্রুফ; অর্থাৎ ছড়াবে না। ভয় নেই পান্ডা আইয়েরও। হাইলি পিগমেন্টেট এই লাইনারে পাওয়া যাবে পারফেক্ট ফিনিশ। সময়ের সঙ্গে মিলিয়ে যাবে না। নষ্ট হবে না পানি বা চোখের জলেও। নিশ্চিন্ত থাকা যাবে দিনভর। দাম প্রায় সাড়ে ৩ হাজার টাকা।

নারসের পাওয়ারম্যাট লিপস্টিক

কমলা ও লালের মাঝামাঝি রং। গাঢ়, তবে তীব্র নয়। গোলাপির আভা যেন। আগুনরঙা একটি নতুন শেড সংযোজন করেছে নারস কসমেটিকস। নাম—ফিল মাই ফায়ার। ম্যাট ফিনিশের জন্য আগে থেকে কাল্ট ফেবারিট নারসের পাওয়ারম্যাট সেগমেন্ট। আছে ২২টি ভিন্ন ভিন্ন বোল্ড লিপস্টিক শেড। মানিয়ে যায় ত্বকভেদে। লিপস্টিকের এক সোয়াপেই নিশ্চিন্ত থাকা যায় টানা ১০ ঘণ্টা। স্মুথ এবং সম্পূর্ণ ট্রান্সফার প্রুফ ফর্মুলা। অস্বস্তি দেয় না এর ক্রিম টু ম্যাট ফিনিশ। বাজারমূল্য প্রায় ৪ হাজার টাকা।
 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top