skip to Main Content

নখদর্পণ I জেলো ডমিনেশন

এডিবল আর্ট প্রাণিত। রেট্রো নস্টালজিয়া। গত শতকের আশি আর নব্বই মাতিয়েছিল দারুণভাবে। ফিরেছে আবার ছাব্বিশে

সলিড জেলো নেইল বলতে এমন এক ধরনের নেইলপলিশ বা জেল ফিনিশকে বোঝায়, যার রং জেলির মতো স্বচ্ছ। ম্যাক্সিমালিজমের প্রতাপের সময়টাতে ফ্যাশনপ্রেমীদের রীতিমতো চমকে দিয়েছে সলিড জেলো নেইলপলিশ। বসন্তে তো বটেই, ঈদের ফ্যাশনেও ভিন্ন কিছু এবার যুক্ত হচ্ছে বলা চলে।
গ্লোয়ি ফিনিশিংয়ের বিষয়ে বিউটি ফ্যাসিনেশন সম্ভবত কখনোই শেষ হবে না। এই মুগ্ধতাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে সলিড জেলো নেইল। একে এখন বলা হচ্ছে শাইনিয়েস্ট মেনিকিওর। জুসি, এক্সট্রা শাইনি অ্যাসথেটিক। কে-বিউটিতে প্রথম এই জেলি নেইল জনপ্রিয় হয়ে ওঠে বলে একে কোরিয়ান জেলি নেইলসও বলা হয়। মূলত কোরিয়ান ইন্সপায়ার্ড নেইল টেকনিক আর ট্রেন্ড; যেমন গ্লাস নেইল, ক্যাট আই নেইলস, লিপ গ্লস নেইলস, সিরাপ নেইলস এই ট্রেন্ডকে সামনের কাতারে নিয়ে এসেছে। এই মেনিকিওর মিনিমালিস্ট আর ম্যাক্সিমালিস্ট—দুই ঘরানার জন্যই মানানসই। চাইলে নেইলপলিশের শিয়ারনেস খানিকটা ওপর-নিচ করা যায়; তবে গ্লসি জেলি ফিনিশই এর মেইন ফিচার।
ফ্যাশন ও বিউটি ট্রেন্ডের গতি এখন দ্রুতগামী। তবে কিছু স্টাইল আছে, যেগুলো হারিয়ে যায় না; বরং নতুন রূপে ফিরে আসে। জেলি নেইল তেমনই। সামার ২০২৬-এ এটি আরও শক্ত অবস্থান নেবে বলে ধারণা করা যায়। জেলি নেইলের স্বচ্ছ, গ্লসি ও রঙিন উপস্থিতি গ্রীষ্মের আবহের সঙ্গে দারুণ মানানসই। সূর্যের আলোতে এর ট্রান্সলুসেন্ট ফিনিশিং আরও উজ্জ্বল হয়ে ওঠে; যা বিচ ডে, ফেস্টিভ্যাল বা ভ্যাকেশন লুকের সঙ্গে সহজে মিশে যায়। আর বসন্তের এই শেষ সময়ে ঈদের ছুটিতে অনেকে যাবেন ঘুরতে। এমন নেইল ডু সে সময়ের সুন্দরতা বাড়াবে, বলা বাহুল্য। গ্লসি ক্ল্যাসিক পলিশ মেনিকিওরে এনে দিচ্ছে ফ্রেশ সামার-স্প্রিং ভাইব, বিশেষ করে নখ যদি লম্বা হয়, তাহলে এর সৌন্দর্য বোঝা যাবে বেশি। কারণ, ন্যাচারাল নেইল লাইন আরও স্পষ্ট থাকে, শাইনি ট্রান্সপারেন্সি ভালোভাবে বোঝার জন্য।
নেইল স্যালন মাস্ট নয়। বাসায়ও নিজেই সম্পন্ন করা সম্ভব। নখ প্রস্তুত করে নেওয়া চাই। কিউটিকলসকে পুশ ব্যাক করে, নেইলস শেইপ করে, বেইজ কোট—এ-ই হতে পারে শুরুয়াত। এরপর আরও একটি থিন কোট। তারপর বিল্ডার জেল ব্যবহার করা যেতে পারে। এবার জেলি জেল নেইলপলিশ। মনমতো এক থেকে দুই কোট। শেডগুলো বিল্ডেবল, যতক্ষণ না ডিজায়ার্ড কভারেজ পাওয়া যাবে, ততক্ষণ লেয়ার দেওয়া যাবে। সব শেষে টপ কোট।
জেলি নেইল শেড
 ব্লু জেলি: সমুদ্রের নীল যদি আনন্দের সঙ্গে নখে তুলে ধরতে চান, তবে ব্লু জেলি হতে পারে অন্যতম। এই স্টেইনড গ্লাস লুক সহজে নজর কাড়বে।
 অরেঞ্জ জেলি: প্লেফুল, ভাইব্র্যান্ট আর ফান ক্রিয়েট করতে সক্ষম। সামার সানশাইন বললে খুব একটা ভুল হবে না।
 লাইম জেলি: জেলি ক্যান্ডির মতো সুইট। বেশ প্লেফুল।
 হট পিংক: এই কালার এককথায় বোল্ড আর ব্রাইট। ফিঙ্গার টিপসে রংটি ঠিক পিংক প্যারাডাইজের মতো। এটি শুধু একটি কালার নয়; শো-স্টপার হয়ে উঠতে পারে যেকোনো সময়!
 গ্রিন জেলি: জুয়েল থেকে জেলি—এই রিয়েল জেমের কালার এনে দেয় জেড গ্রিন টাচ। একে বলা যায় ট্রান্সলুসেন্ট ট্রেজার।
 শুধু একরঙা নয়, চাইলে একে আরও ভাইব্র্যান্ট করে তোলা যেতে পারে থ্রিডি আর্ট দিয়েও। পোলকা ডট, স্প্ল্যাশ অফ কালারও মানাবে দারুণ।
টিকটক ও ইনস্টাগ্রামের প্রভাবে জেলি নেইল একাধিকবার নতুনভাবে রি-ইনভেন্ট হয়েছে। চলতি বছর নিয়ন জেলি, মাল্টি-লেয়ারড শেড কিংবা ম্যাট-ওভার-জেলি গ্লাস ইফেক্ট একে আরও জনপ্রিয় করে তুলতে পারে বলে আশা করা যায়। জেলি নেইল শুধু একটি ট্রেন্ড নয়; বরং সময়ের সঙ্গে বদলে যাওয়া রুচি ও ব্যক্তিত্বের প্রতিফলন। এশীয় বিউটি কালচার থেকে শুরু করে ওয়েস্টার্ন ফ্যাশন সার্কেলে এই স্বচ্ছ, গ্লসি রঙের যাত্রা দেখিয়েছে, কীভাবে একটি স্টাইল নতুন প্রেক্ষাপটে আবারও প্রাসঙ্গিক হতে পারে।

 আরফাতুন নাবিলা
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top