বিউটি বক্স
বায়োড্যান্সের আইপ্যাচ
দূর হবে চোখের নিচের কালো দাগ এবং ফোলাভাব। মসৃণ দেখাবে কুঁচকে যাওয়া ত্বক। মুখের ফাইনলাইন মুছে যাবে। সবই হবে, তবে কিনতে হবে বায়োড্যান্সের এই নুতন পণ্য। কোলাজেন পেপটাইড আইপ্যাচ। সাউথ কোরিয়ার জনপ্রিয় ব্র্যান্ড বায়োড্যান্স, তৈরি করেছে যুগোপযোগী সব ত্বকযত্ন পণ্য। ব্র্যান্ডটির এই নতুন আইপ্যাচ তেমনই। কোলাজেন পেপটাইড সমৃদ্ধ পণ্য ব্যবহারে বাড়বে চোখের নিচের পাতলা ত্বকের স্থিতিস্থাপকতা। ধরে রাখবে আর্দ্রতা। কমে যাবে বলিরেখা। ফলে তারুণ্যময় দেখাবে ত্বক। চোখের নিচেই নয়; স্মাইল লাইনেও ব্যবহার করা যাবে এই আই প্যাচ। একটি কৌটায় ৬০টি প্যাচের মূল্য সাড়ে ৩ হাজার টাকা।
এস্টি লডারের মেকআপ রিমুভার লোশন
মেকআপ করতে যত ভালো লাগে, তুলতে যেন ততই কষ্ট। ক্ষতিগ্রস্ত হয় ত্বক। কাজটি সহজ করতে এস্টি লডার এনেছে মেকআপ রিমুভার লোশন। নাম দিয়েছে টেক ইট অ্যাওয়ে। ক্রিমের মতো আলতো করে মুখে মাসাজ করলে নিমিষে উঠে যাবে মেকআপ। ওয়াটারপ্রুফ। সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী। ফর্মুলা ওয়াটার বেসড। ত্বক করে কোমল ও মসৃণ। সতেজ অনুভূতি দেবে লেবুর সুবাস। ৩০ মিলিলিটার টিউবের দাম ৭৫০ টাকা।
ভার্বের কার্ল ক্রিম
চুল যতই কোঁকড়া হোক, ভার্ব ব্র্যান্ডের নতুন কার্ল ক্রিম ব্যবহারে সামলে যাবে এবার। দূর হবে ফ্রিজিনেস। দেখাবে মসৃণ ও উজ্জ্বল। এতে আছে সূর্যমুখী তেল, যা পুষ্টি জোগাবে চুলের গোড়ায়। সহজে ছাড়ানো যাবে জট। ফুটিয়ে তুলবে চুলের ন্যাচারাল কার্ল। আরও আছে গোল্ডেন কোল্ড-প্রেসড জোজোবা অয়েল। শুষ্কতা ও ভাঙন থেকে রক্ষা করে। চুলে আর্দ্রতা ধরে রাখবে এতে বিদ্যমান কোল্ড-প্রেসড ক্যাস্টর অয়েল। প্যারাবেন ও গ্লুটেন মুক্ত। নেই ক্ষতিকর সালফেট। ক্রুয়েলটি ফ্রি ভেগান ফর্মুলা। খরচ হবে সাড়ে ৩ হাজার টাকা।
ম্যাকের ক্রিমশিন গ্লাস লিপগ্লস
চলছে গ্লসি লিপসের ট্রেন্ড। তাই ম্যাক কসমেটিকসের এবারের সংযোজন লিপগ্লস সিরিজ, ক্রিমশিন গ্লাস। গোলাপির তিনটি ভিন্ন শেড নিয়ে। ডিলাইট, জাস্ট সুপার্ব এবং পারশিয়াল টু পিংক। ঠোঁটে ছড়াবে হালকা গোপালি আভা। পণ্য নতুন হলেও প্যাকেজিং চিরায়ত। সাদামাটা ক্ল্যাসিক। ডারমাটোলজিক্যালি টেস্টেড, সব ধরনের ত্বকে মানানসই। প্যারাবেন ও ফ্যালেটের মতো রাসায়নিক মুক্ত। টেক্সচার হালকা। ব্যবহারে কোমল এবং নন-স্টিকি ফর্মুলা। ঠোঁট দেখাবে শাইনি। কেনা যাবে ২ হাজার ৫০০ টাকায়।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
