ভাষা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং বাংলা ভাষার চেতনাকে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলতে প্রতি বছর ফ্যাশন হাউজগুলোতে থাকে নতুন নতুন ডিজাইনের পোশাকের সমারহ। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ভাষার মাসে পোশাকে বর্ণমালা ও জ্যামিতিক মোটিফ দিয়ে বৈচিত্র্যময় ডিজাইন করেছে অঞ্জন’স। পোশাকের ক্যানভাসে প্রাধান্য দেওয়া হয়েছে স্ক্রিন ও ব্লক প্রিন্টের কাজ। সাদা, কালো ও লাল কটন কাপড়ে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবিসহ শিশু-কিশোরদের জন্য পোশাক থাকছে এবারের আয়োজনে। প্যাটার্ন ভেরিয়েশনে ট্রেন্ডি এবং ডিজাইনে অনুসরণ করা হয়েছে দেশীয় ঐতিহ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশের চেতনাকে পরিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষেই আমাদের এই বিশেষ আয়োজন। অঞ্জন’স এর সকল আউটলেটে পাওয়া যাবে একুশের মোটিফে তৈরি করা পোশাকগুলো।
Related Projects
ঢাকা রিজেন্সীর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় শিশুরা
- December 23, 2019
আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান ঢাকা রিজেন্সী…
কনসার্ট আপডেট: লেট’স ভাইব উইদ অনি হাসান ফিট অল স্টারস
- July 10, 2025
১৮ জুলাই, আলোকি কনভেনশন সেন্টারে
সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও জীবিকা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
- November 27, 2022
ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে নাগরিক উদ্যোগ, ওয়েভ ফাউন্ডেশন এবং খ্রিস্টান এইড দ্বারা আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে ২৫শে নভেম্বর, শুক্রবার এক মতবিনিময় সভার মধ্য দিয়ে।
শ্যানেল হ্যান্ডব্যাগের নতুন মুখ ‘ব্ল্যাকপিঙ্ক’ জেনি
- April 7, 2025
'শ্যানেল ২৫ হ্যান্ডব্যাগ আদতে চলাফেরার স্বাধীনতার প্রতীক,' এক বিবৃতিতে এমন দাবি তার

