১৯৯২ সালের জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কমব্যাট’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় একই নামের সিনেমা। ১৯৯৫ সালে প্রথম মুক্তি পায় এটি। ১৯৯৭ সালে এর সিক্যুয়েল ‘মর্টাল কমব্যাট: অ্যানিহাইলেশন’ রিলিজ হয়। ২০২১ সালে মুক্তি পায় ‘মর্টাল কমব্যাট’; যা দর্শকদের মাঝে সাড়া ফেলে। এর ধারাবাহিকতায় আবারও সুখবর নিয়ে এসেছে ওয়ার্নার ব্রাদার্স। ‘মর্টাল কমব্যাট ২’ আসছে পর্দায়। ৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে রিলিজ হবে প্রতীক্ষিত এই অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা।

২০২১ সালের জনপ্রিয় রিবুট চলচ্চিত্র মর্টাল কমব্যাটের সরাসরি সিক্যুয়েল এটি। আগের সিনেমার পরিচালক সাইমন ম্যাকোয়েড সিনেমাটি পরিচালনা করেছেন। অভিনয়ে আছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন, লুডি লিন, চিন হান, ডেমন হ্যারিমেন প্রমুখ।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
