skip to Main Content
এলো মীর সিরামিকের ‘ক্লিও’

মীর সিরামিক লিমিটেড, বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন মাত্রা যোগ করেছে তাদের প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’র যাত্রা শুরুর মাধ্যমে। দীর্ঘদিনের আস্থা এবং ‘বি উইথ দ্য বেস্ট’ ভাবনাকে কেন্দ্র করে ক্লিও তাদের স্লোগান ‘দ্য সিরামিক অব মডার্ন লিভিং’ নিয়ে বাজারে এসেছে। আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন হিসেবেই ব্র্যান্ডটি নিজেকে উপস্থাপন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মীর সিরামিক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, ⁠ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রুসলান নাসির, ⁠ডিরেক্টর মাহরিন নাসির এবং নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী ও এফআইইবি সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিরামিক শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।

মীর সিরামিক লিমিটেড জানায়, ক্লিও আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। দিলশাদ নাহার কনার সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: মীর সিরামিক-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top