skip to Main Content

ঈদ আসি আসি। এমন সময়টাতে সবাই খোঁজে নান্দনিক নকশার পোশাক। আর সেখানে ছেলেদের থেকে মেয়েরা বেশ খানিকটা এগিয়ে থাকে। সর্বজন বিদিত এ কাহিনী। তাই দেশি ব্র্যান্ড কে ক্র্যাফট এই সত্যকে মেনে নিয়ে তৈরি করেছে এবারের ঈদ আয়োজন। একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, এই বিশেষ সংগ্রহ তৈরিতে গুরুত্ব দেয়া হয়েছে মেয়েদের চাহিদা, রুচি এবং তাপমাত্রাকে। নিজস্ব ডিজাইনে মোটিফের ব্যবহার, রঙ নির্বাচন,ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার নিয়ে কাজ করা হয়েছে।

ঈদ আসতে আসতে গরমও চলে আসবে, আর তাই সময় ও পরিবেশকে চিন্তায় রেখে ফ্যাশনের পাশাপাশি আরামদায়ক এবং স্বস্তিতে থাকতে দিনের বেলায় প্যাস্টেল শেড ও অন্যান্য হালকা রঙ এবং রাতের পার্টিতে আভিজাত্য নিয়ে আসবে এমন গাঢ় রঙে কটন, জ্যাকার্ড কটন, টু-টোন, লিনেন, জর্জেট, সিল্ক, অরগাঞ্জা ফ্যাব্রিকে করা হয়েছে সালোয়ার কামিজ ও কুর্তি ।
এবারের কালেকশনে মূলত এ-লাইন, বেসিক, প্রিন্সেস লাইন, লং ও সেমি লং প্যাটার্নকে প্রাধান্য দেওয়া হয়েছে। কামিজের ইয়কে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি আর সিক্যুইনের সমন্বয় দেখা যাচ্ছে। এবারের সালোয়ারের কাটেও থাকছে ভিন্নতা। স্ক্রিন প্রিন্ট এবং লেস ব্যবহার করে তৈরি করা হয়েছে স্ট্রেইট প্যান্ট, ডিভাইডার এবং পালাজো স্টাইলের বটম ওয়্যার। হাফ-সিল্ক, অরগাঞ্জা, কটন কাপড়ে করা হয়েছে দোপাট্টা ।
জামদানী, ফ্লোরাল, কাঁথা, পেসলে, ইজনিক, পার্সিয়ান, মেসোপটেমিয়ান, গুজরাটি, ট্র্যাডিশনাল এর মতো বিভিন্ন মোটিফকে প্রাধান্য দেয়া হয়েছে। কাপড়ের ধরন ও অলংকরনে পরিমিতিবোধ বজায় রাখা হয়েছে। ম্যাজেন্টা, মেরুন, নেভি, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, পার্ল-হোয়াইট, বার্গান্ডি, মস-গ্রীন, জাভা গ্রিন, মাস্টার্ড, অফ-হোয়াইট, আজালিয়া পার্পল, অ্যাকুয়া, স্কাই, মেটালিক সিলভার, পিচ, মভ পিঙ্ক, পিঙ্ক এর মতো ডিপ টোনের মধ্যে করা হয়েছে বেশিরভাগ পোশাক ।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com -এ ঈদ আয়োজন থেকে মেয়েদের সালওয়ার কামিজ ও কুর্তি কেনা যাবে। ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।

 সারাহ্ দীনা/অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top