skip to Main Content

বর্ষার বৃষ্টি যেমন এনে দেয় স্বস্তি, তেমনি বাড়ায় নানান ঝুঁকি। পিচ্ছিল রাস্তা, বজ্রপাত, জলাবদ্ধতা কিংবা অসুস্থতার আশঙ্কা—সব মিলিয়ে প্রয়োজন একটু বাড়তি সচেতনতা। তবে কিছু সহজ অভ্যাস আর পূর্বপ্রস্তুতিতে বৃষ্টিদিন হয়ে উঠতে পারে নিরাপদ ও আনন্দঘন।

Ø বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায়—হাঁটা বা গাড়ি চালানোর সময় ধীরে চলুন এবং সতর্ক থাকুন।
Ø রাস্তা পার হওয়ার সময় চারপাশ দেখে নিন এবং উপযুক্ত জুতা ব্যবহার করুন।
Ø ঠান্ডা ও অসুস্থতা এড়াতে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন।
Ø বজ্রপাতের সময় খোলা জায়গায় এবং গাছের নিচে থাকবেন না।
Ø ঘরে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।
Ø বৃষ্টির দিনে খোলা কিংবা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন।
Ø জলাবদ্ধতা ও যানজট এড়াতে আগেই পথ পরিকল্পনা করুন এবং প্রয়োজনে বিকল্প রাস্তা বেছে নিন।

একটু সচেতনতা আর ছোট কিছু প্রস্তুতি আপনার বৃষ্টিভেজা দিনটি নিরাপদ ও উপভোগ্য করে তুলতে পারে। সময় হাতে নিয়ে বের হলে যাত্রা হয় অনেক বেশি স্বস্তির।

I ক্যানভাস অনলাইন

ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top