এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এতে ক্যামন সিরিজ বা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলেই গ্রাহকেরা ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো আকর্ষণীয় মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন। ১ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদুল আজহা পর্যন্ত, যা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেবে।

এই ক্যাম্পেইনে গ্রাহকেরা আরও পাচ্ছেন ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এ ছাড়া থাকছে টেকনোর ইকোসিস্টেম পণ্যের মধ্যে টিডব্লিউএস ইয়ারবাডস, স্মার্টওয়াচসহ বিভিন্ন পণ্য জেতার সুযোগ। অংশ নিতে হলে নির্দিষ্ট ক্যামন সিরিজ বা পোভা সিরিজের একটি স্মার্টফোন কিনে ডিভাইসের আইএমইআই নম্বর ও রিটেইল কোড ব্যবহার করে বার্তার মাধ্যমে একটি সহজ যাচাইকরণ সম্পন্ন করতে হবে।
এই ক্যাম্পেইনে টেকনোর জনপ্রিয় ক্যামন সিরিজ ও পোভা সিরিজের একাধিক স্মার্টফোন অন্তর্ভুক্ত রয়েছে। যেগুলোর মধ্যে টেকনো ক্যামন ৫০, ক্যামন ৫০ আলট্রা ফাইভ-জি, পোভা কার্ভ ২ ফাইভ-জি এবং পোভা স্লিম ফাইভ-জি উল্লেখযোগ্য। সব মিলিয়ে এই ঈদুল আজহা ক্যাম্পেইনের মাধ্যমে টেকনো আকর্ষণীয় মেগা উপহার, ক্যাশব্যাক এবং বিভিন্ন পণ্যের সমন্বয়ে গ্রাহকদের জন্য বাড়তি আনন্দ যোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
I ক্যানভাস অনলাইন
ছবি: টেকনোর সৌজন্যে
