skip to Main Content

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এনেছে দারুণ এক খাবারের আয়োজন সি ব্রিজ অ্যান্ড স্টেক নাইটস। এখানে একসঙ্গে পাওয়া যাবে মজাদার সি ফুড ও প্রিমিয়াম মাংসের নানা পদ। এই বুফে ডিনার চলবে ১ মে থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত। প্রতিজনের মূল্য ৮,৯৫০ টাকা (নেট)। এ ছাড়া আছে ইট ফোর, পে ওয়ান অফার।

এই বুফে সি ফুড ও স্টেকপ্রেমীদের জন্য বিশেষভাবে তৈরি। শুরুতে থাকবে সি ফুড কর্নার। যেখানে স্যালমন, কাঁকড়া, কালামারি ও অক্টোপাস; যা সহজ ও স্বাভাবিক স্বাদে পরিবেশন করা হবে। গ্রিল সেকশনে থাকছে নানা সুস্বাদু আইটেম মাসালা পমফ্রেট, গ্রিলড চিংড়ি, সি ফুড স্কিউয়ার, কিং ফিশ ও চিলি ক্র্যাব। সবকিছুই তাজা ও সুন্দরভাবে রান্না করা। এখানে একটি লাইভ সি ফুড স্টেশনও থাকবে, যেখানে শেফরা অতিথিদের সামনে লবস্টারসহ বিভিন্ন সি ফুড রান্না করে দেবেন।

স্টেকপ্রেমীদের জন্যও আছে বিশেষ আয়োজন— বিফ প্রাইম রিব, রিব আই, স্যারলয়েন, ল্যাম্ব স্টেক, চিকেন স্কিউয়ার ও বেবি ভেটকি স্টেক। সবই রসাল ও সুস্বাদু। এ ছাড়া বুফেতে থাকবে বিভিন্ন আন্তর্জাতিক খাবার ও দেশীয় বাংলাদেশি পদ; যাতে সবাই পছন্দমতো খাবার উপভোগ করতে পারেন। শেষে মিষ্টির জন্য থাকবে চকলেট কেক, পান্না কোট্টা, তিরামিসু, গুড়ের পায়েস ও রসমালাই। লাইভ ডেজার্ট স্টেশনে বানানো হবে অ্যাপল ফ্রিটার্স ও ডিপ-ফ্রাইড আইসক্রিম। সুন্দর পরিবেশ, নানা ধরনের খাবার এবং দারুণ আয়োজনের জন্য সি ব্রিজ অ্যান্ড স্টেক নাইটস এই সময়ে ঢাকার জনপ্রিয় ডাইনিং স্পট হয়ে উঠবে—এই আশা র‍্যাডিসন ব্লু টিমের।

I ক্যানভাস অনলাইন
ছবি: র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top