পয়লা বৈশাখে অনেকের পাতে থাকে বাতাসা। যদি উদ্বৃত্ত থেকে যায় কৌটোতে, তাহলে অপেক্ষা না করে বানানো যেতে পারে দারুণ এক ঠান্ডাই। টক-মিষ্টি সতেজ শরবত।

গ্রীষ্মের তীব্র গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। এই সময় লেবু-বাতাসার শরবত সহজ কিন্তু কার্যকরী এক পানীয়। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি শরীর সতেজ রাখে এবং হালকা ক্লান্তি দূরে সাহায্য করে। অন্যদিকে বাতাসা মূলত চিনি থেকে তৈরি, যা শরীরে দ্রুত শক্তি জোগায়। ফলে রোদে বাইরে থাকলে বা অতিরিক্ত ঘামের পর এই শরবত তাৎক্ষণিক এনার্জি ফিরিয়ে আনতে সহায়ক।
এ ছাড়া লেবুর হালকা টক স্বাদ হজমে সহায়তা করে এবং মুখের অরুচি কমায়। যারা গরমে খেতে পারেন না, তাদের জন্য এটি উপকারী। সামান্য লবণ মিশিয়ে নিলে শরীরে লবণ-পানির ভারসাম্য বজায় থাকে। সব মিলিয়ে লেবু-বাতাসা শুধু তৃষ্ণা মেটায় না, বরং গরমের দিনে শরীর ঠান্ডা, সতেজ ও সক্রিয় রাখার একটি সহজ ঘরোয়া উপায়।
I ক্যানভাস অনলাইন
