গরমের মৌসুমে ২০২৬ সালের ফ্যাশন রং যেন একসঙ্গে শান্ত ও প্রাণবন্ত। এ বছরের সামার কালার হিসেবে বেশি আলোচনায় সফট স্কাই ব্লু, যা চোখে আরাম দেয়, আবার গরমের দিনে এনে দেয় প্রশান্তির অনুভূতি। পাশাপাশি প্যাস্টেল শেড; যেমন বাটার ইয়েলো, ডাস্টি পিংক ও মিন্ট গ্রিন দারুণ জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা যায়।
তবে নরম রং শুধু নয়, স্টেটমেন্ট তৈরির জন্য রয়েছে টমেটো রেড, ম্যান্ডারিন অরেঞ্জ ও লাইম গ্রিনের মতো উজ্জ্বল শেড। এগুলোর সঙ্গে মিনিমাল ডিটেইল বা অ্যাকসেসরিজে ব্যবহার করলে লুক হয়ে ওঠে ট্রেন্ডি।
নিউট্রাল হিসেবে অফ হোয়াইট, বেইজ বা স্যান্ড টোন আউটফিটকে দেয় ব্যালান্স। সব মিলিয়ে, সামার ২০২৬ ফ্যাশন বলছে, নিজের স্বচ্ছন্দ বজায় রেখে রঙের মাধ্যমে নিজেকে প্রকাশ করাই আসল স্টাইল।
ক্যানভাস অনলাইন
