skip to Main Content

প্রিমিয়াম বিউটি এবং ওয়েলনেস ব্র্যান্ড ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন বনানী ১৩ নম্বরে তাদের তৃতীয় ও সিগনেচার শাখা চালু করতে যাচ্ছে। এই নতুন লাইফস্টাইল স্পেসে থাকবে একটি ফিমেল বিউটি স্যালন, একটি মেল গ্রুমিং স্টুডিও, ওয়েলনেস ব্রিউ নামে বিশেষায়িত কফি এক্সপেরিয়েন্স—সবকিছু এক ছাদের নিচে।

এই গুরুত্বপূর্ণ সম্প্রসারণের অংশ হিসেবে ওয়েলনেস বাই মুন ইনফ্লুয়েন্সার ও ব্লগার বুশরা কবিরকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে। বর্তমানে এই ব্র্যান্ডের তিনটি শাখা রয়েছে। ২০২৬ সালের মধ্যে আরও পাঁচটি নতুন শাখা এবং পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রসারণের লক্ষ্যে ২০২৭ সালে শ্রীলঙ্কায় প্রথম আন্তর্জাতিক শাখা চালুর প্রস্তুতিও চলছে।

ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন‑এর প্রতিষ্ঠাতা ও সিইও মনোয়ারা চৌধুরী বলেন, ‘বনানীতে আমাদের সিগনেচার শাখা চালু হওয়া ওয়েলনেস বাই মুন‑এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা শুধু একটি স্যালন নয়; এমন লাইফস্টাইল স্পেস তৈরি করতে চাই, যেখানে মানুষ নিজেদের সুস্থতাকে অগ্রাধিকার দিতে পারেন।’

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top