skip to Main Content
রাজশাহীতে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল

তরুণদের স্কিন ক্যাফের সঙ্গে পরিচয় করাতে এবং রাজশাহী অঞ্চলের সাংস্কৃতিক নিদর্শনকে একসঙ্গে উদযাপন করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী শহরে কার্নিভালের আনুষ্ঠানিকতা শুরু হয় স্কিন ক্যাফের প্রদর্শনীমূলক রোড শোর মাধ্যমে। রোড শোটি শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে।

রোড শো শেষে প্রতিটি ব্র্যান্ডিং রিকশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে হাজির হয়। এরপর প্রায় দুই শতাধিক তরুণ-তরুণীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক পর্ব শেষে তরুণ-তরুণীরা অংশ নেন গেমস শোতে। তাতে অংশ নিয়ে বিশজনেরও বেশি তরুণ-তরুণী উপহার হিসেবে পান স্কিন ক্যাফের স্কিন কেয়ার প্রোডাক্টস।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর তরুণদের মধ্যে ইয়ুথ কার্নিভাল নিয়ে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা যায়। পুরষ্কার বিতরণের মাধ্যমে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল রাজশাহীর আয়োজন শেষ হয়।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: স্কিন ক্যাফে’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top