শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির সমন্বয়ে পরিপূর্ণ ওয়েলনেস অভিজ্ঞতা নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট উপস্থাপন করছে ডিআর ফিটনেস ও স্পা-তে বিশেষ ওয়েলনেস অফার। এই সীমিত সময়ের অফারে, নিয়মিত অতিথিরা ডিআর ফিটনেস মেম্বারশিপে পাচ্ছেন ৫০% পর্যন্ত বিশেষ ছাড়; অন্যদিকে ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য রয়েছে এক্সক্লুসিভ ৬০% ছাড়, যা সুস্থ জীবনযাত্রাকে করে তুলছে আরও সহজ ও আকর্ষণীয়।
এক্সপার্ট ট্রেইনার, অত্যাধুনিক ইকুইপমেন্ট আর আকর্ষণীয় পরিবেশে ডিআর ফিটনেস দেবে ইন্সপায়ারিং এক পরিবেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ ছাড়াও জুভেনেক্স স্পা অতিথিদের জন্য এনেছে স্পেশাল স্পা অফার। সকল অতিথির জন্য থাকছে ২৬% এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ৪০% পর্যন্ত ডিসকাউন্ট। প্রশান্ত পরিবেশে দক্ষ পেশাদারদের সেবায় উপভোগ করা যাবে আরামদায়ক থেরাপি। মাসাজ থেকে শুরু করে সতেজতা ফিরিয়ে আনা বিভিন্ন রিভাইটালাইজিং ট্রিটমেন্ট– জুভেনেক্স স্পা প্রতিদিনের ব্যস্ততা থেকে মুক্তির এক নিখুঁত আশ্রয় হতে প্রস্তুত।
চমৎকার রুফটপ গার্ডেন গ্রিল অন দ্য স্কাইলাইনের পাশেই অবস্থিত ঢাকা রিজেন্সির এই সুইমিং পুল, যা প্রকৃতির সঙ্গে একান্ত মুহূর্ত উপভোগের সুযোগ দেবে। অতিথিদের জন্য রয়েছে সুইমিংপুল ব্যবহারে বিশেষ মূল্য সুবিধা, যেখানে সিঙ্গেল ১৯৯৯ টাকা এবং কাপল প্যাকেজ ২৯৯৯ টাকা; উভয়ের জন্যই থাকছে আকর্ষণীয় রেট। একক প্রশান্ত মুহূর্ত হোক কিংবা প্রিয়জনের সঙ্গে আরামদায়ক সময় কাটানো, সুইমিংপুল এনে দেবে স্বস্তির অনন্য অভিজ্ঞতা।

আধুনিক সুযোগ-সুবিধা, পেশাদার প্রশিক্ষক ও শান্ত পরিবেশে ডিআর ফিটনেস ও স্পা, ঢাকা রিজেন্সি নগরজীবনে সুস্থতা ও আরামের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই ওয়েলনেস অফার সুস্থ, সক্রিয় ও ব্যালান্সড লাইফস্টাইলের প্রতি ঢাকা রিজেন্সির অঙ্গীকারেরই প্রতিফলন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে অথবা ভিজিট করতে পারেন https://www.facebook.com/share/1atnLUFZAo/ লিংকে।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

