উত্তরায় বায়োজিন স্কিন কেয়ার ক্লিনিকের নতুন শাখা উদ্বোধন হলো। ৯ নম্বর সেক্টরে ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও মডেল সিয়াম, শবনম ফারিয়া ও শাহতাজ। এসময় আরও উপস্থিত ছিলেন বায়োজিনের উর্ধ্বতন কর্মকর্তা সহ আরো অনেকে। বায়োজিনের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘বিশ্বস্ততার সঙ্গে গ্রাহককে সেবাদানই আমাদের মূল উদ্দেশ্য। আমরাই প্রথম এক ছাতার নিচে ত্বকের সব ধরনের ট্রিটমেন্ট, স্লিমিং প্ল্যান এবং সুলভে হোম ডিভাইস ডেলিভারির সুবিধা দিচ্ছি। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে বায়োজিনের নতুন ক্লিনিকের যাত্রা শুরু।’ উল্লেখ্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি, স্লিমিং ও লেজার চিকিৎসা প্রদান করে আসছে বায়োজিন স্কিন কেয়ার ক্লিনিক।
Related Projects
রবীন্দ্রজয়ন্তীতে কে ক্র্যাফট
- April 29, 2024
কবির গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যালিওগ্রাফি এবং খসড়া আর্টের উপস্থাপনা রয়েছে এবারের বিশেষ এই আয়োজনে
মিস ইউনিভার্সে মিথিলা ঝলক
- November 7, 2025
২১ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ বার্ষিক বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতার ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে
হায়ার বাংলাদেশ পার্টনারস মিট
- January 22, 2025
সকল অংশীজনকে অনুপ্রাণিত করতে এই উদ্ভাবনী সমাবেশের আয়োজন

