গেল বছর পুরো সৌন্দর্যবিশ্বে রাজত্ব ছিল রিহানার। না! নির্দিষ্ট কোনো মেকআপ লুক দিয়ে নয়, তার নিজস্ব বিউটি ব্র্যান্ড দিয়ে সেট করেছেন নতুন এই স্টেটমেন্ট। ‘ফেনটি বিউটি’ শুধু সৌন্দর্যসচেতন মানুষের কাছেই জনপ্রিয় হয়নি, পাল্টে দিয়েছে সৌন্দর্যবিশ্বের অনেক সনাতন ধারণা। ইনক্লুসিভ বিউটি ট্রেন্ড চালু করে অন্য বড় বড় ব্র্যান্ডেরও মাথা ঘুরিয়ে দিয়েছিল ফেনটি। প্রথম মাসেই বাজার থেকে তুলে নিয়েছিল ৭২ মিলিয়ন ডলার। এবার পালে হাওয়া দিতে প্রস্তুত এই জনপ্রিয় তারকা। গেল ১১ মে বাজারে এসেছে রিহানার লঞ্জারের ব্র্যান্ড ‘স্যাভেজ এক্স ফেনটি।’ ব্র্যান্ডটির পুরো কালেকশনে নব্বই ধরনের ভিন্ন ভিন্ন স্টাইলের লঞ্জারে মিলবে ৩৬ ধরনের আলাদা সাইজে। ৩২এ থেকে ৪৪ ডিডি সাইজের ব্রা ছাড়াও স্যাভেজে মিলবে এক্সট্রা স্মল থেকে ত্রিপল এক্স সাইজের প্যান্টি ও স্লিপওয়্যার। চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পুরো কালেকশনকে। অন দ্য রেজে থাকছে টি-শার্ট ব্রা, ইউ কিউটে থাকছে লেইসি ‘ডিটেইলের লঞ্জারে, ড্যামে থাকছে করসেট এবং বডিস্যুট আর ব্ল্যাক উইডোতে থাকছে ক্রচলেস প্যান্টির কালেকশন। রিহানার সাইজ ইনক্লুসিভ এ কালেকশনগুলো মিলবে ব্র্যান্ডটির অনলাইন ওয়েবসাইটে।
Related Projects
একসঙ্গে হলিউডের ৪ মুভি স্টার সিনেপ্লেক্সে
- June 26, 2025
‘মেগান ২.০’, ‘এফ ওয়ান’, ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ ও ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’
দেশের চলচ্চিত্র শিল্পের ইকোসিস্টেম নিয়ে গবেষণার উদ্যোগ ব্রিটিশ কাউন্সিলের
- November 25, 2025
গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের কাঠামো ও সম্ভাবনাকে কেন্দ্র করে একটি বিস্তৃত রোডম্যাপ প্রদান করা হবে; যা চলচ্চিত্র খাতের নীতিমালা, এ সংক্রান্ত বিনিয়োগ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হয়
বুরাক-সিঙ্গার ‘রূপান্তর যাত্রা’
- October 2, 2024
সিঙ্গার বাংলাদেশের এই পরিবর্তন যাত্রায় পাশে থাকছে তুর্কি সুপারস্টার বুরাক ঔজচিভিত, যা শুধু ব্র্যান্ডের উন্নতিকে প্রতিফলিত করবে না, বরং একটি টেকসই, গ্রাহককেন্দ্রিক ভবিষ্যৎ তৈরির ভিশনকেও নির্দেশ করবে
সোনালী ব্যাংকের সঙ্গে স্মার্ট টেকনোলজিসের চুক্তি!
- February 5, 2023
ক্যানভাস রিপোর্ট দেশের অন্যতম শীর্ষ…

