skip to Main Content
রেডিসন ব্লু ঢাকায় সুলতান’স সোফরা

পুরো রমজান মাসে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন আয়োজন রাখছে ‘সুলতান’স সোফরা’র, যা দেশে প্রথমবার তুর্কি থিমযুক্ত ইফতার ও ডিনার বুফে। ট্রাস্ট ব্যাংক এবং টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই বিশেষ আয়োজন তুরস্কের সমৃদ্ধ খাবার ও সংস্কৃতিকে তুলে ধরবে এবং ঢাকার ইফতারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন রমজান উপলক্ষে এই প্রথমবার সরাসরি তুরস্ক থেকে দুজন প্রসিদ্ধ তুর্কি শেফ নিয়ে এসেছে, যাদের প্রত্যেকের ২০ বছরেরও বেশি রান্নার অভিজ্ঞতা রয়েছে, যারা তাদের অভিজ্ঞ খাবার সারা মাস পরিবেশন করবেন।

ওনহান হাসান গাজিয়ান্তেপ চিরাচরিত তুর্কি ডেজার্টে বিশেষজ্ঞ এবং তিনি তৈরি করবেন অথেন্টিক বাকলাভা ও কুনেফে। অন্যদিকে, শেফ চেলিক আহমেত মেলিকগাজি তৈরি করবেন বিখ্যাত সব তুর্কি খাবার; যেমন শর্মা, তানতুনি, কাবাব, কোফতা ইত্যাদি যা অতিথিদের তুরস্কের খাবারের স্বাদ ও আমেজ দেবে।

এই উদ্যোগের লক্ষ্য ঢাকায় এক অসাধারণ খাবার অভিজ্ঞতার পরিবেশ তৈরি করা, যা হোটেলটির অতিথিদের রমজানের সন্ধ্যাগুলোকে আরও রঙিন, আনন্দদায়ক এবং স্মরণীয় করে তুলবে। তুর্কি খাবারের পাশাপাশি বুফেতে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার ও ইফতার আয়োজন থাকবে।

রমজানের উৎসবকে আরও আনন্দময় করতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন বিশেষ অফার দিচ্ছে। নির্বাচিত ব্যাংক কার্ডে ৯,৯৫০ টাকা (নেট) মূল্যে থাকছে ‘বাই ১ গেট ৩’ (B1G3) অফার। এ ছাড়া একটি ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইন চলছে, যেখানে একজন ভাগ্যবান অতিথি টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-তুরস্ক-ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ পাবেন। খাবারের পাশাপাশি এখানে একটি বিশেষ তুর্কি বাজার ব্যবস্থা করা হয়েছে। যেখানে সরাসরি তুরস্ক থেকে আনা আসল তুর্কি সাজসজ্জা, এক্সেসরিজ এবং লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে, যা অতিথিদের তুর্কি সংস্কৃতির ছোঁয়া দেবে।

‘সুলতান’স সোফরা’র মাধ্যমে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে একটি চমৎকার রমজানের অভিজ্ঞতা উপহার দিচ্ছে। মূল বুফে ছাড়াও হোটেলের আরও অনেক আয়োজন রয়েছে। করপোরেট ইভেন্ট, পারিবারিক অনুষ্ঠান বা ব্যক্তিগত ইফতারের জন্য ইফতার টেক-অ্যাওয়ে বক্স রয়েছে, যার দাম শুরু ৮,৯৫০ টাকা (নেট) থেকে। হোটেল লবিতে একটি ‘ইফতার বাজার’ বসানো হয়েছে, যেখান থেকে পরিবার বা বন্ধুদের জন্য আলাদাভাবে ইফতার কেনা যাবে। করপোরেট ইফতারের জন্য রয়েছে চমৎকার ব্যাংকুয়েট হল। পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটানোর জন্য রয়েছে বিশেষ ‘রমজান রিট্রিট’ রুম প্যাকেজ।

বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন– ফেসবুক: https://www.facebook.com/RadissonBluDhaka; ওয়েবসাইট: www.radissonhotels.com

  • ক্যানভাস অনলাইন
    ছবি: রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top