skip to Main Content

ময়নামতির ইতিহাস, শালবনের সবুজ আর কুমিল্লার লোকজ সংস্কৃতির আবহে নতুন করে রঙের ছোঁয়া নিয়ে আবারও ফিরছে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ। কুমিল্লায় শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। এই ফিরে আসা শুধু একটি আউটলেট উদ্বোধন নয়, বরং কুমিল্লার ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের সঙ্গে রঙ বাংলাদেশের এক নতুন বন্ধন। পয়লা বৈশাখ সামনে রেখে এই নতুন আউটলেটে থাকছে বৈশাখী আবহে সাজানো বিশেষ কালেকশন। যেখানে প্রতিটি পোশাকে থাকবে বাঙালিয়ানার ছোঁয়া, লোকজ শিল্পের নকশা আর উৎসবের উচ্ছ্বাস।
শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, সিঙ্গেল কামিজ, টি-শার্ট, ফ্রকসহ বিভিন্ন ধরনের পোশাক ও অ্যাকসেসরিজ মিলিয়ে কুমিল্লাবাসী এখান থেকে সম্পূর্ণ করতে পারবেন বৈশাখী কেনাকাটা। এ ছাড়া বাবা-মা-ছেলে-মেয়েসহ পুরো পরিবার একই রং ও থিমে নিজেদের সাজিয়ে নিতে পারবেন বৈশাখের আনন্দে কাপল, ডুয়েট কিংবা ফ্যামিলি সিরিজের আদলে। নতুন ঠিকানায় উদ্বোধন উপলক্ষে সবার জন্য উপহার হিসেবে থাকছে ২০ শতাংশ ছাড়, যা বৈশাখের কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী ও রঙিন।
আউটলেটের ঠিকানা: আলবির টাওয়ার, ২য় তলা, রানীর বাজার রোড, কুমিল্লা।
ফোন: 01730068046।
অনলাইনে যোগাযোগের জন্য রয়েছে কুমিল্লা আউটলেটের নিজস্ব ফেসবুক পেজ। যেকোনো সময় ঘরে বসে আউটলেটের সব আপডেট, নতুন কালেকশন এবং অফার-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে করতে পারবেন পছন্দের কেনাকাটাও।
পেজ লিংক www.facebook.com/rgbd.cumilla

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top