skip to Main Content

বৃষ্টির প্রতি আমাদের অদ্ভুত টান শুধু আবহাওয়ার পরিবর্তনের জন্য নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ও মানসিক কিছু গভীর কারণ। গরমের ক্লান্তি ভেঙে যখন হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে, তখন শুধু শরীরই নয়, মনও যেন নতুন করে জেগে ওঠে। গবেষণায় দেখা গেছে, বৃষ্টির সময় বাতাসে তৈরি হওয়া নেগেটিভ আয়ন আমাদের মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, ফলে মন ভালো লাগে, চাপ কমে এবং একধরনের স্বস্তি অনুভূত হয়।

একই সঙ্গে বৃষ্টির ফোঁটার সঙ্গে বাতাসে ভাসমান ধূলিকণা, অ্যালার্জেন ও দূষণকে মাটিতে নেমে আসে। ফলে বৃষ্টির পরের বাতাস হয়ে ওঠে অনেক বেশি পরিষ্কার ও শ্বাস নেওয়ার জন্য আরামদায়ক। এই পরিচ্ছন্ন পরিবেশও আমাদের মুড ভালো করতে ভূমিকা রাখে।
বৃষ্টির আরেকটি বিশেষ দিক হলো এর গন্ধ। মাটির সোঁদা সেই পরিচিত সুবাস, যাকে বলা হয় পেট্রিকর। এই গন্ধ আমাদের মস্তিষ্কের আবেগ ও স্মৃতির অংশকে সক্রিয় করে, ফলে পুরোনো স্মৃতি, শৈশব কিংবা কোনো নির্দিষ্ট মুহূর্ত হঠাৎ জীবন্ত হয়ে ওঠে।
এ ছাড়া বৃষ্টির ধারার শব্দও আমাদের স্নায়ুতন্ত্রে প্রশান্তি আনে। টুপটাপ শব্দটি বাইরের অপ্রয়োজনীয় শব্দ ঢেকে দিয়ে মনকে স্থির করে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। সব মিলিয়ে বৃষ্টি শুধু প্রকৃতির এক রোমান্টিক রূপ নয়, এটি একধরনের প্রাকৃতিক থেরাপি; যা আমাদের মন, শরীর ও অনুভূতিকে গভীরভাবে ছুঁয়ে যায়।

I ক্যানভাস অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top