বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী। তাকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে দেশের অন্যতম ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডি এক্সপ্রেস লিমিটেড। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এই পার্টনারশিপ চূড়ান্ত হয়, যা বাংলাদেশের নিজস্ব ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে ফুডির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ফুডির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিওও শাহনেওয়াজ মান্নান, ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশের গর্ব ও অধ্যবসায়ের প্রতীক। হামজাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া তাই একটি অত্যন্ত স্বাভাবিক এবং আনন্দের বিষয়। তিনি ঠিক সেই মূল্যবোধ ধারণ করেন, যা ফুডি প্রতিনিধিত্ব করে। আমরা তাকে ফুডি পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং এই পার্টনারশিপ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন এবং সারা দেশে ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন।
I ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট
