skip to Main Content

রাজধানীর গুলশানে রেনেসাঁ হোটেল আয়োজন করেছিল ব্রেড লঞ্চিং এবং হাই-টি পার্টি। ৩০ এপ্রিল হোটেলটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তাদের নতুন কিউরেট করা ‘আর্টিজান ব্রেড কালেকশন’।

অনুষ্ঠানে গণমাধ্যম প্রতিনিধি, ফুড ব্লগার ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ শেফ রোমানো ক্রয়েটজের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই ব্রেডগুলো।

তার তত্ত্বাবধানে তৈরি ব্রেডে রয়েছে ঐতিহ্যবাহী বেকিং কৌশল ও আধুনিক পুষ্টিবিজ্ঞানের সমন্বয়। ধীর ফারমেন্টেশন, কম অ্যাডিটিভ ব্যবহার এবং নিয়ন্ত্রিত বেকিং। এই তিনটি মূল নীতিতে প্রস্তুত করা হয়েছে প্রতিটি আইটেম, যাতে বজায় থাকে প্রাকৃতিক স্বাদ ও পুষ্টিগুণ।

অতিথিদের জন্য এই বিশেষ ব্রেড লঞ্চিং ও হাই টি অভিজ্ঞতা ছিল স্বাদ, পুষ্টি ও প্রিমিয়াম কালিনারির এক নিখুঁত মেলবন্ধন।

I ক্যানভাস অনলাইন
ছবি: রেনেসাঁ হোটেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top