পোশাক শিল্পে পণ্যের মান এবং ব্যবসায়িক সততা দিয়ে ফ্যাশন রিটেইল ব্যবসায় পুরনো নাম ‘ক্যাটস আই’ (Cats Eye)। যাত্রা শুরু হয়েছিল আশি দশকের প্রথমলগ্নে। ফেস্টিভ টু স্ট্রিট ফ্যাশনে প্রাণবন্ত কাণ্ডারির ভূমিকায় থেকে ক্যাটস আই, পা রাখলো এবার চল্লিশে। দীর্ঘপথচলায় বদলে গেছে পোশাকের ঢং ও রং, বদলেছে পোশাকের ব্র্যান্ড ক্যাটস আইও। উন্নত টেইলরিং, প্যাটার্ন বৈচিত্র্যে সমকালীন ফ্যাশন ট্রেন্ড-সব কিছুতেই রয়েছে মুন্সিয়ানার ছাপ। এবার ব্র্যান্ডটির ৪০ বছর পূর্তিতে বছরজুড়েই থাকবে বিভিন্ন অফার। শুরুতেই ক্রেতারা পাচ্ছেন যে কোনো পোশাকে ৪ দিনের জন্য ৪০ শতাংশ মূল্যছাড় সুবিধা। সকল শোরুমে ক্যাটস আইয়ের ৪০ বছর পূর্তি ছাড় উৎসব চলবে ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস জানান, ‘ক্যাটস আই প্রতিনিয়তই সময়কে ধারণ করে ফ্যাশন ট্রেন্ডের পরিবর্তন নিয়ে কাজ করছে। দীর্ঘসময়ের পথচলায় ব্র্যান্ডের প্রতি ক্রেতা আগ্রহ বাড়াতে এবার তাই থাকছে ৪ দিনের মূল্যছাড়। ১২-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাটস আই, চল্লিশ বছর পূর্তিতে ৪০% মূল্যছাড় ঘোষনা করেছে। পাশাপাশি সারাবছর জুড়েই থাকবে নানা বর্ষপূর্তি চমক। ক্যাটস আই ওয়েবসাইট ও ফেসবুক ভেরিফাইড পেইজে থাকবে সর্বশেষ অফার আপডেট। এছাড়াও স্টোরের পাশাপাশি অনলাইনেও মিলবে হোম ডেলিভারি সুবিধাসহ ৪০% মূল্যছাড় সুবিধা। ওয়েবসাইট ঠিকানা: http://www.catseye.com.bd
Related Projects
অনার স্মার্টফোনে ‘অবিশ্বাস্য ক্যাশব্যাক অফার’
- June 9, 2024
অনারের ম্যাজিক ভি২, এক্স৯বি, ৯০লাইট, এক্স৮বি, এক্স৭বি, এক্স৬এ এবং এক্স৫প্লাস স্মার্টফোনগুলোতে অবিশ্বাস্য ক্যাশব্যাক এবং ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেটের এই ক্যাম্পেইন চলবে জুন মাসজুড়ে
দেশের বাজারে চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি আনল ডিএইচএস মোটরস
- May 4, 2025
জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান
সোমবার স্বপ্নদলের মনোড্রামা ‘হেলেন কেলার’
- September 8, 2019
নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে দর্শকনন্দিত মনোড্রামা…
হলিউড তারকা ও স্টাইল আইকন ডায়ান কিটনের প্রয়াণ
- October 12, 2025
রোমান্টিক-কমেডি ধারার ফিল্ম ‘অ্যানি হল’-এ নামভূমিকায় অভিনয় করে নিজের মর্যাদা উঁচু স্তরে পাকাপোক্ত করেছিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী

